মূল সূত্র: বিস্তারিত পড়ুন
ইরান যুদ্ধ থামাতে রিপাবলিকানদের সঙ্গে লড়াইয়ে নামছে ডেমোক্র্যাটরা
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্য থেকে তিন দশক পর প্রতিনিধি পরিষদে নির্বাচিত হয়েছেন একজন ডেমোক্র্যাট। সাবেক দাবানলযোদ্ধা ও শ্রমিকনেতা স্যাম ফোরস্ট্যাগ রিপাবলিকান প্রার্থী অ্যারন ফ্লিন্টকে হারিয়ে জয় পেয়েছেন। তাঁর এ জয়ে শুধু অঙ্গরাজ্যটির রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়নি, দাবানল মোকাবিলা ও সরকারি বনভূমি ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়েও নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।
৩২ বছর বয়সী ফোরস্ট্যাগ মন্টানার প্রথম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত হয়েছেন। নির্বাচনী প্রচারে তিনি সরকারি ভূমি ব্যবস্থাপনা সংস্থাগুলো পুনর্গঠন, দাবানল প্রতিরোধে বিনিয়োগ বৃদ্ধি এবং বনাঞ্চল রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর আগে ন্যাশনাল ফেডারেশন অব ফেডারেল এমপ্লয়িজের নেতা হিসেবে ফোরস্ট্যাগ লোলো, বিটাররুট ও গ্যালাটিন ন্যাশনাল ফরেস্টে যুক্তরাষ্ট্রের ফরেস্ট সার্ভিসের প্রায় ৮০০ কর্মীর প্রতিনিধিত্ব করেছেন।
ফলে সরকারি বন ব্যবস্থাপনা ও দাবানল মোকাবিলার বিষয়ে তাঁর সরাসরি অভিজ্ঞতা রয়েছে।নির্বাচনের আগে ‘দ্য ওয়াইল্ড আইডিয়া’ পডকাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ফোরস্ট্যাগ বলেন, নিয়ন্ত্রিতভাবে বন পোড়ানোর অনুমোদনপ্রক্রিয়া সহজ করা প্রয়োজন।
সূত্র: প্রথম আলো
শুভসন্ধ্যা। আজ রোববার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে।
সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুরগোপালগঞ্জে রামদা ও চাইনিজ কুড়াল হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের মহড়া। রোববার দুপুরেলগি–বইঠা, রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।
এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়।
সূত্র: প্রথম আলো
জামালপুর শহরের ব্যস্ততম রেলওয়ে ওভারপাসের ওপর পড়ে ছিল লাল টেপে মোড়ানো তারযুক্ত একটি বোমাসদৃশ বস্তু। সেটিকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তাবেষ্টনী তৈরি করে। বন্ধ করে দেওয়া হয় ওভারপাসের ওপর দিয়ে যান চলাচল।পরে সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করেন।
গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে নিয়ে সেটি নিষ্ক্রিয় করা হয়। এরপর ওভারপাসে যান চলাচল স্বাভাবিক হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আটটার দিকে এক ব্যক্তি রেলওয়ে ওভারপাস দিয়ে হেঁটে যাওয়ার সময় এক পাশে বস্তুটি পড়ে থাকতে দেখেন। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে।
নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয় ওই সড়কে যান চলাচল।নাজমুস সাকিব, ওসি, জামালপুর সদর থানা খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন