advertisement

মালয়েশিয়ায় আগামী সপ্তাহের শেষ দিকে কর্মী পাঠানো শুরু হবে: সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী

মালয়েশিয়ায় আগামী সপ্তাহের শেষ দিকে কর্মী পাঠানো শুরু হবে: সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী
সংসদে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।১৫ নভেম্বর
ফটো কার্ড প্রিন্ট

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্রগুলোর তালিকা আগামীকাল সোমবার প্রকাশ করা হবে। আর আগামী সপ্তাহের শেষ নাগাদ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে বলে আশা প্রকাশ করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী এ তথ্য জানান। বিকেল সোয়া চারটায় সংসদের অধিবেশন শুরু হয়।

ডেপুটি স্পিকার কায়সার কামাল বৈঠকে সভাপতিত্ব করেন।সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ সম্পূরক প্রশ্নে বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বর্তমানে সাত থেকে আট লাখ টাকা পর্যন্ত খরচ হচ্ছে। এ সমস্যার সমাধান কবে হবে এবং কবে নাগাদ মালয়েশিয়ায় স্বাস্থ্য পরীক্ষা শুরু করে কর্মী পাঠানো যাবে, তা মানুষ জানতে চায়।

নির্ধারিত ১ লাখ ৫৪ হাজার টাকা খরচে কর্মীরা যেতে পারবেন কি না, তা তদারকির জন্য আলাদা সংসদীয় কমিটি গঠন করা যায় কি না, সে বিষয়েও জানতে চান তিনি।জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, আগামীকালই (সোমবার) মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্রগুলোর তালিকা প্রকাশ করা হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

চবিতে হীরকজয়ন্তী উদযাপনের প্রস্তুতি, চলছে মঞ্চ নির্মাণ চবিতে হীরকজয়ন্তী উদযাপনের প্রস্তুতি, চলছে মঞ্চ নির্মাণ ৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার, সংসদে খাদ্যমন্ত্রী ৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার, সংসদে খাদ্যমন্ত্রী সরকারি ছুটি কমাতে চায় পশ্চিমবঙ্গ সরকার সরকারি ছুটি কমাতে চায় পশ্চিমবঙ্গ সরকার শ্রমিক আন্দোলন: নারায়ণগঞ্জে ৭ প্লাটুন বিজিবি, ৪ প্লাটুন আনসার মোতায়েন শ্রমিক আন্দোলন: নারায়ণগঞ্জে ৭ প্লাটুন বিজিবি, ৪ প্লাটুন আনসার মোতায়েন হাফ সেঞ্চুরি করলেন তাওহীদ হৃদয়, লড়ছেন লিটন দাসও হাফ সেঞ্চুরি করলেন তাওহীদ হৃদয়, লড়ছেন লিটন দাসও
advertisement

চবিতে হীরকজয়ন্তী উদযাপনের প্রস্তুতি, চলছে মঞ্চ নির্মাণ

চবিতে হীরকজয়ন্তী উদযাপনের প্রস্তুতি, চলছে মঞ্চ নির্মাণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উদযাপনের প্রস্তুতি চলছে। আগামী ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার, সংসদে খাদ্যমন্ত্রী

৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার, সংসদে খাদ্যমন্ত্রী
আমন মৌসুমে প্রতি কেজি ৩৫ টাকা দরে ৩ লাখ টন ধান কেনা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সরকারি ছুটি কমাতে চায় পশ্চিমবঙ্গ সরকার

সরকারি ছুটি কমাতে চায় পশ্চিমবঙ্গ সরকার
পশ্চিমবঙ্গে সরকারি ছুটি কমানোর উদ্যোগ নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। ২০২৬ সালে ৫০ দিন ছুটি থাকলেও ২০২৭ সালে তা কমতে পারে।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন