advertisement

এআই স্মার্ট চশমা ও আপনার গোপনীয়তা

এআই স্মার্ট চশমা ও আপনার গোপনীয়তা
ছবিটি এআই দিয়ে আঁকা
ফটো কার্ড প্রিন্ট

আগে কেউ ক্যামেরা তুললে সবাই বুঝত, ছবি তোলা হচ্ছে। সবাই সতর্ক হয়ে যেত, পোশাক-পরিচ্ছদ ঠিকঠাক করে নিত। এখন ক্যামেরা, মাইক আর এআই—সবই একসঙ্গে লুকিয়ে আছে সাধারণ চশমার ফ্রেমেই!ধরুন, রাত আটটায় রেস্তোরাঁয় বন্ধুর সঙ্গে গল্প করছেন আজম (ছদ্মনাম)। পাশের টেবিলের একজন বারবার তাকাচ্ছেন, চশমার কোণে ছোট্ট একটা আলো জ্বলছে। রেকর্ড হচ্ছে কি না, বোঝার উপায় নেই!এই প্রযুক্তির নাম এআই স্মার্ট গ্লাস বা এআই-চালিত ক্যামেরা-চশমা।

চলতি বছরের সিএইচআই সম্মেলনের এক গবেষণা বলছে, ফ্রেমে লুকানো ক্যামেরা ও ছোট সংকেত-বাতির কারণে আশপাশের মানুষ প্রায়ই রেকর্ডিং টের পান না। যুক্তরাষ্ট্রের দুই সিনেটর রন ওয়াইডেন ও এডওয়ার্ড মার্কি মেটার এআই চশমার ‘গুরুতর গোপনীয়তা ও নিরাপত্তাঝুঁকি’ নিয়ে তদন্ত শুরু করেছেন।

২০২৬ সালের সেপ্টেম্বরে মেটা ক্যামেরাহীন চশমাও এনেছে, কিন্তু সেটি এখনো শব্দ রেকর্ড করে, আর তার কোনো স্পষ্ট সংকেত নেই।ঝুঁকিটা কোথায়ছবি, কণ্ঠ ও চেহারা—সবকিছু ক্লাউড-সার্ভারে জমা হতে পারে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই সমুদ্রের নিচ দিয়ে যেভাবে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পৌঁছায় ইন্টারনেট সমুদ্রের নিচ দিয়ে যেভাবে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পৌঁছায় ইন্টারনেট আইপিভি৬ বাস্তবায়নে পিছিয়ে বাংলাদেশ আইপিভি৬ বাস্তবায়নে পিছিয়ে বাংলাদেশ উইন্ডোজ ১১ ব্যবহারের কিছু শর্টকাট উইন্ডোজ ১১ ব্যবহারের কিছু শর্টকাট ভাইব কোডিং ও নিরাপত্তার ফাঁক ভাইব কোডিং ও নিরাপত্তার ফাঁক
advertisement

নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক গুলি, ককটেল বিস্ফোরণ

নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক গুলি, ককটেল বিস্ফোরণ

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/natore-jy-bangla-slogan-diye-stadhik-guli-kktel-bisforn

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মজুরি ৩০ হাজারের দাবিতে গাজীপুরে আবার শ্রমিক বিক্ষোভ, বন্ধ ১৭ কারখানা

মজুরি ৩০ হাজারের দাবিতে গাজীপুরে আবার শ্রমিক বিক্ষোভ, বন্ধ ১৭ কারখানা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের। বন্ধ ১৭ কারখানা। দেখুন ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘ফোন দিয়ে বলল, আমার ছেলের অসুখ, হাসপাতালে এসে দেখি রক্তাক্ত লাশ’

‘ফোন দিয়ে বলল, আমার ছেলের অসুখ, হাসপাতালে এসে দেখি রক্তাক্ত লাশ’
হাসপাতালের সামনে আহাজারি করছেন ফারেজের মা রোকেয়া বেগম। আজ সকালে চট্টগ্রামের পটিয়ায়

‘মোটরসাইকেলের কী একটা ঝামেলা হইছে। ঠিক করতে গতকাল সকালে শহরে গিয়েছিল। রাতে ছেলে ফোন করে বলছিল, শহরেই থাকতে হবে, বাড়ি ফিরবে সকাল ১০টার দিকে। আমার ছেলে আর বাড়ি ফিরে নাই। আমাদের ছেড়ে চলে গেছে।’আজ সোমবার দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছেলের লাশের পাশে এভাবেই আহাজারি করছিলেন রোকেয়া বেগম।

এর আগে সকালে পটিয়ার কুসুমপুরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর ছেলের।মোহাম্মদ ফারেজনিহত ব্যক্তির নাম মোহাম্মদ ফারেজ (২১)। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে। ফারেজ একটি মোটরসাইকেল নিয়ে সকালে চট্টগ্রাম নগর থেকে লোহাগাড়ায় তাঁর বাড়িতে ফিরছিলেন। পটিয়ায় একটি যাত্রীবাহী ইগল বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।দুর্ঘটনায় মোটরসাইকেলটির পেছনে বসে থাকা মোহাম্মদ রামিন (২০) এক তরুণও আহত হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন