সিইএমএস গ্লোবাল আয়োজিত ‘পাওয়ার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’-এ অংশগ্রহণ করেছে এসিআই রিনিউয়েবল এনার্জি। ১২ থেকে ১৪ নভেম্বর ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। তিন দিনের এই প্রদর্শনী ছিল এসিআই রিনিউয়েবল এনার্জির জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক।
কারণ, এখানে প্রথমবারের মতো বিশ্বব্যাপী স্বীকৃত তিনটি নবায়নযোগ্য জ্বালানি ও পাওয়ার সলিউশন ব্র্যান্ড ইকোফ্লো, গুডউই ও আইকো একসঙ্গে প্রদর্শিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এসিআই রিনিউয়েবল এনার্জি।এই অংশগ্রহণের মাধ্যমে এসিআই রিনিউয়েবল এনার্জি তার নবায়নযোগ্য জ্বালানির পূর্ণাঙ্গ সমাধান তুলে ধরে, যা বিস্তৃত পরিসরের ব্যবহারক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে।
বহনযোগ্য পাওয়ার স্টেশন ও গৃহস্থালি ব্যাকআপ সলিউশন থেকে শুরু করে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের এনার্জি সিস্টেম, উন্নত ইনভার্টার, এনার্জি স্টোরেজ এবং উচ্চ দক্ষতাসম্পন্ন সোলার মডিউল পর্যন্ত দেখানো হয় প্রদর্শনীতে।এই প্রদর্শনীতে বাংলাদেশের পরিবর্তনশীল জ্বালানি খাতে এসিআই রিনিউয়েবল এনার্জি কীভাবে অবদান রাখছে, তা তুলে ধরে।
সূত্র: প্রথম আলো

এআই স্মার্ট চশমা ও আপনার গোপনীয়তা
সমুদ্রের নিচ দিয়ে যেভাবে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পৌঁছায় ইন্টারনেট
আইপিভি৬ বাস্তবায়নে পিছিয়ে বাংলাদেশ
উইন্ডোজ ১১ ব্যবহারের কিছু শর্টকাট
ভাইব কোডিং ও নিরাপত্তার ফাঁক

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন