তিন বছরের শিশু খালেকুজ্জামান মায়ের সঙ্গে কাঁদছে। পাঁচ বছরের খোরশেদ আলম শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। চারপাশে স্বজনদের আহাজারি, বাড়িজুড়ে মাতম। বাবা শাকিব বসুনিয়া যে আর কোনো দিন ফিরে আসবেন না, সেটি বোঝার বয়স এখনো হয়নি ওই দুই শিশুর। তারা বাবার ফেরার অপেক্ষায় রয়েছে। বাবাকে হারিয়ে ওই দুই শিশুর ভবিষ্যৎ এখন অনিশ্চিত।
স্বামীকে হারিয়ে দিশাহারা স্ত্রী খুশি আক্তারও।গতকাল রোববার সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জের জিগাতলা এলাকায় মুকুল ইসলাম (২৮) ও শাকিব বসুনিয়া (২২) নামের দু্ই শ্রমিককে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়। এই দুইজনের বাড়ি নীলফামারী সদর উপজেলার বসুনিয়া পাড়া এলাকায়।
একই গ্রামের দুই ব্যক্তির এমন মৃত্যুতে এলাকাজুড়েও শোকের ছায়া নেমে এসেছে।শাকিব বসুনিয়ার বড় ভাই শাকিল বসুনিয়া বলেন, তাঁর ছোট ভাইসহ এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি এলাকা থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন।
সূত্র: প্রথম আলো

হরমোনের জাদুকরী জগৎ: ক্ষুদ্র অণুর বিস্ময়কর ক্ষমতায় নিয়ন্ত্রিত জীবন
সংসদ ভবন পরিদর্শনে যাওয়া শিক্ষার্থীদের যোগ্য মানুষ ও মানবিক হতে বললেন প্রধানমন্ত্রী
শাপলা চত্বরের মামলায়ও জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে আনা হবে না: প্রসিকিউটর তামীম
ব্রিগেডিয়ার জেনারেল পরিচয়ে ফোন, স্বর্ণ ব্যবসায়ীকে ফাঁদে ফেলার চেষ্টা
সি-পুতিন-ট্রাম্প বৈঠক ‘যুগান্তকারী গুরুত্ব’ বহন করে: চীন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন