advertisement

সহমর্মিতার ঈদে সেরা দশ ২০২৬

সহমর্মিতার ঈদে সেরা দশ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভা।
ফটো কার্ড প্রিন্ট

প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠান ‘এসো মিলি জলধারায় ২.০’–তে অংশ নিয়েছেন সারা দেশের ৮৬টি বন্ধুসভা থেকে ১ হাজার ১৫০ সক্রিয় সদস্য, অ্যালামনাই, শুভাকাঙ্ক্ষী, প্রথম আলোর কর্মী ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে ১৩ নভেম্বর রাজধানীর সদরঘাট-চাঁদপুর মোহনা-সদরঘাট নৌপথে দিনব্যাপী এ অনুষ্ঠান উদ্‌যাপিত হয়।

এতে চারটি শ্রেণিতে ৪০টি বন্ধুসভাকে সেরা বন্ধুসভা সম্মাননা দেওয়া হয়।

ছবি তুলেছেন মীর হোসেন।এ আয়োজনে বিউটি পার্টনার হিসেবে ছিল স্কিন ক্যাফে, হট বেভারেজ পার্টনার নেসক্যাফে, আইসক্রিম পার্টনার সেভয়, ড্রিংকস পার্টনার ফ্রেশ, টি-শার্ট পার্টনার ম্যাক্স গ্রুপ, গিফট পার্টনার ফিলআপ, এন্টারটেইনমেন্ট পার্টনার চরকি, টেলিভিশন ও মিডিয়া পার্টনার স্টার নিউজ, ইন্টারনেট পার্টনার ব্যাস নেটওয়ার্ক, হেলথ পার্টনার পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ ও চকলেট পার্টনার কেয়ার নিউট্রিশন লিমিটেড।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রপ্তানি বাণিজ্যে সাইবার জালিয়াতির ঝুঁকি, সতর্ক থাকতে যেসব পরামর্শ  দিল বাংলাদেশ ব্যাংক রপ্তানি বাণিজ্যে সাইবার জালিয়াতির ঝুঁকি, সতর্ক থাকতে যেসব পরামর্শ দিল বাংলাদেশ ব্যা... নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের ২৯ জন গ্রেপ্তার নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের ২৯ জন গ্রেপ্তার আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে স্লিপার বাস নিয়ে এবার মালিকদের রিট, নীতিমালা প্রণয়ন কেন নয় জানতে চেয়ে রুল স্লিপার বাস নিয়ে এবার মালিকদের রিট, নীতিমালা প্রণয়ন কেন নয় জানতে চেয়ে রুল সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে
advertisement

খাদের কিনারে নেতানিয়াহু, গোপনে যোগাযোগ করছেন আরব নেতাদের সঙ্গে

খাদের কিনারে নেতানিয়াহু, গোপনে যোগাযোগ করছেন আরব নেতাদের সঙ্গে
নেসেটে ইসরায়েলের ২৬তম পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ১০ নভেম্বর ২০২৬

আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্টের নেতা আহমেদ তিবি চ্যানেল টুয়েলভকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, নেতানিয়াহুর পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যোগাযোগের কয়েকটি বার্তাও প্রকাশ করেছেন তিনি। আরব দল রাআমের প্রধান মনসুর আব্বাসের সঙ্গেও নেতানিয়াহুর পক্ষ থেকে যোগাযোগের খবর বেরিয়েছে।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে দেশটির আরব নেতাদের আক্রমণ করে বক্তৃতা করলেও গোপনে তাঁদের সহায়তা চাইছেন।

নেতানিয়াহুর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী নাতান এশেল এ বিষয়ে আরব নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। এমনকি নেতানিয়াহুর সরকারের একজন মন্ত্রীও যোগাযোগ করে বিরোধী জোটের নেতা গাদি আইজেনকটের নেতৃত্বে সরকার গঠনের বিরোধিতা করতে বলেছেন।খাদের কিনারে থাকা নেতানিয়াহুর এসব গোপন তৎপরতার তথ্য ফাঁস করেছেন আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্ট থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য আহমেদ তিবি। তিনি ইতিমধ্যে নতুন পার্লামেন্টের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন।

জয়েন্ট লিস্ট পার্লামেন্ট নির্বাচনে ১১টি আসন পেয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রপ্তানি বাণিজ্যে সাইবার জালিয়াতির ঝুঁকি, সতর্ক থাকতে যেসব পরামর্শ দিল বাংলাদেশ ব্যাংক

রপ্তানি বাণিজ্যে সাইবার জালিয়াতির ঝুঁকি, সতর্ক থাকতে যেসব পরামর্শ  দিল বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক

রপ্তানি বাণিজ্যে সাইবার জালিয়াতি থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বলছে, ই-মেইল ও অন্যান্য ডিজিটাল মাধ্যমে ক্রেতা-বিক্রেতার মধ্যে তথ্য ও নথি আদান-প্রদানের সুযোগ নিয়ে রপ্তানি নথি পরিবর্তন এবং অর্থ পরিশোধের নির্দেশনায় জালিয়াতির ঝুঁকি তৈরি হচ্ছে।

এ ধরনের প্রতারণা ঠেকাতে রপ্তানিকারকদের সতর্ক থাকতে বলেছে বাংলাদেশ ব্যাংক।একই সঙ্গে কোনো ক্রেতা বা বিক্রেতার ব্যাংক হিসাবের তথ্য কিংবা অর্থ পরিশোধের নির্দেশনায় পরিবর্তন এলে তা আগের নির্ধারিত যোগাযোগমাধ্যম ব্যবহার করে সরাসরি যাচাই করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে তা পাঠানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চেক প্রজাতন্ত্রে গণমাধ্যম নিয়ে সরকারি পরিকল্পনার বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ

চেক প্রজাতন্ত্রে গণমাধ্যম নিয়ে সরকারি পরিকল্পনার বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ
চেক প্রজাতন্ত্রে গণমাধ্যমে সরকারি অর্থায়নের পরিকল্পনার বিরুদ্ধে রাজপথে নামেন লাখো মানুষ। ধারণা করা হচ্ছে, ১৯৮৯ সালের ভেলভেট বিপ্লবের পর এটি দেশটির সবচেয়ে বড় বিক্ষোভ। রোববার প্রাগে

চেক প্রজাতন্ত্রে সরকারি গণমাধ্যমে অর্থায়নের পদ্ধতিতে পরিবর্তন আনার পরিকল্পনা করেছে সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী, এসব গণমাধ্যমের অর্থায়ন সরকারি বাজেট থেকে করা হবে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে রাজধানী প্রাগে রাস্তায় নেমেছেন লাখ লাখ মানুষ। তাঁদের আশঙ্কা, এর ফলে গণমাধ্যমগুলোর স্বাধীনতায় হস্তক্ষেপ হতে পারে। আয়োজকেরা জানিয়েছেন, গতকাল রোববারের এ বিক্ষোভে অংশ নেওয়া মানুষের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে যায়।

তাঁদের ধারণা, ১৯৮৯ সালের ভেলভেট বিপ্লবের পর এটি দেশটির সবচেয়ে বড় বিক্ষোভ। ওই বিপ্লবের মধ্য দিয়ে চেকোস্লোভাকিয়ায় কমিউনিস্ট শাসনের অবসান ঘটে এবং ভিন্নমতাবলম্বী নাট্যকার ভাচলাভ হাভেল দেশের ক্ষমতায় আসেন।সরকারি গণমাধ্যমে অর্থায়ন নিয়ে এই পরিকল্পনা পার্লামেন্টে প্রাথমিক ভোটে পাস হয়েছে। চেক প্রজাতন্ত্রে সরকারি টেলিভিশন ও রেডিওর সম্প্রচার সেবা নেওয়ার বদলে প্রতি পরিবারের কাছ থেকে মাসে ৯ মার্কিন ডলারের বেশি ফি নেওয়া হয়।

সেখান থেকে গণমাধ্যমগুলো অর্থ পেয়ে থাকে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন