মাদকাসক্ত দুই ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়েছে তাঁদের পুলিশের হাতে তুলে দিয়েছেন এক মা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ছেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাঠানো হয়েছে কারাগারে। আজ সোমবার দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত দুই ভাইয়ের একজনের বয়স ২৪ বছর, আরেকজনের বয়স ১৯ বছর।
তাঁদের বাবা কয়েক বছর আগে মারা গেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর ধরে মাদকাসক্ত হয়ে পড়েন দুই ভাই। মাদক সেবনের টাকা জোগাড় করতে তাঁরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। ছেলেদের মাদকাসক্তি থেকে ফেরাতে মা নানা চেষ্টা করেও ব্যর্থ হন।একপর্যায়ে মাদকের টাকার জন্য দুই ভাই বাড়িতে বেপরোয়া হয়ে ওঠেন। টাকা দিতে অস্বীকৃতি জানালেই মাকে মারধরসহ শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তাঁরা।
প্রায় প্রতিদিনই এমন নির্যাতনের শিকার হতে হচ্ছিল মাকে।শেষ পর্যন্ত ছেলেদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে আজ সকালে থানায় অভিযোগ করেন মা।
সূত্র: প্রথম আলো

রপ্তানি বাণিজ্যে সাইবার জালিয়াতির ঝুঁকি, সতর্ক থাকতে যেসব পরামর্শ দিল বাংলাদেশ ব্যা...
নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের ২৯ জন গ্রেপ্তার
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে
স্লিপার বাস নিয়ে এবার মালিকদের রিট, নীতিমালা প্রণয়ন কেন নয় জানতে চেয়ে রুল
সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন