advertisement

আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে

আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে
সংসদে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম
ফটো কার্ড প্রিন্ট

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের গত দেড় দশকের অনিয়ম পর্যালোচনা করে প্রকাশিত শ্বেতপত্রের সুপারিশের ভিত্তিতে চারটি প্রতিষ্ঠানের ৬১ কর্মকর্তা ও কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংসদে জানিয়েছেন আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, এর মধ্যে ১৯ জন কনসালট্যান্টের চুক্তি বাতিল করা হয়েছে এবং ১৭ জন স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন। এ ছাড়া দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে এ তথ্য জানান আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের এ পর্ব অনুষ্ঠিত হয়।আইসিটি মন্ত্রী বলেন, ২০২৫ সালের নভেম্বরে প্রকাশিত শ্বেতপত্রের সুপারিশের আলোকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড এবং এটুআই প্রকল্পের কর্মকর্তা ও কনসালট্যান্টদের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রপ্তানি বাণিজ্যে সাইবার জালিয়াতির ঝুঁকি, সতর্ক থাকতে যেসব পরামর্শ  দিল বাংলাদেশ ব্যাংক রপ্তানি বাণিজ্যে সাইবার জালিয়াতির ঝুঁকি, সতর্ক থাকতে যেসব পরামর্শ দিল বাংলাদেশ ব্যা... নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের ২৯ জন গ্রেপ্তার নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের ২৯ জন গ্রেপ্তার স্লিপার বাস নিয়ে এবার মালিকদের রিট, নীতিমালা প্রণয়ন কেন নয় জানতে চেয়ে রুল স্লিপার বাস নিয়ে এবার মালিকদের রিট, নীতিমালা প্রণয়ন কেন নয় জানতে চেয়ে রুল সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে ‘তটিনী হাল ছাড়ে না’ বললেন তৌসিফ ‘তটিনী হাল ছাড়ে না’ বললেন তৌসিফ
advertisement

দেশের ৩৯ জেলায় ১০৭টি প্রতিষ্ঠানকে জরিমানা

দেশের ৩৯ জেলায় ১০৭টি প্রতিষ্ঠানকে জরিমানা
ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখা এবং পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এবং নকল-ভেজাল খাদ্যপণ্য প্রতিরোধে দেশব্যাপী বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

খাদের কিনারে নেতানিয়াহু, গোপনে যোগাযোগ করছেন আরব নেতাদের সঙ্গে

খাদের কিনারে নেতানিয়াহু, গোপনে যোগাযোগ করছেন আরব নেতাদের সঙ্গে
নেসেটে ইসরায়েলের ২৬তম পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ১০ নভেম্বর ২০২৬

আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্টের নেতা আহমেদ তিবি চ্যানেল টুয়েলভকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, নেতানিয়াহুর পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যোগাযোগের কয়েকটি বার্তাও প্রকাশ করেছেন তিনি। আরব দল রাআমের প্রধান মনসুর আব্বাসের সঙ্গেও নেতানিয়াহুর পক্ষ থেকে যোগাযোগের খবর বেরিয়েছে।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে দেশটির আরব নেতাদের আক্রমণ করে বক্তৃতা করলেও গোপনে তাঁদের সহায়তা চাইছেন।

নেতানিয়াহুর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী নাতান এশেল এ বিষয়ে আরব নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। এমনকি নেতানিয়াহুর সরকারের একজন মন্ত্রীও যোগাযোগ করে বিরোধী জোটের নেতা গাদি আইজেনকটের নেতৃত্বে সরকার গঠনের বিরোধিতা করতে বলেছেন।খাদের কিনারে থাকা নেতানিয়াহুর এসব গোপন তৎপরতার তথ্য ফাঁস করেছেন আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্ট থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য আহমেদ তিবি। তিনি ইতিমধ্যে নতুন পার্লামেন্টের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন।

জয়েন্ট লিস্ট পার্লামেন্ট নির্বাচনে ১১টি আসন পেয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রপ্তানি বাণিজ্যে সাইবার জালিয়াতির ঝুঁকি, সতর্ক থাকতে যেসব পরামর্শ দিল বাংলাদেশ ব্যাংক

রপ্তানি বাণিজ্যে সাইবার জালিয়াতির ঝুঁকি, সতর্ক থাকতে যেসব পরামর্শ  দিল বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক

রপ্তানি বাণিজ্যে সাইবার জালিয়াতি থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বলছে, ই-মেইল ও অন্যান্য ডিজিটাল মাধ্যমে ক্রেতা-বিক্রেতার মধ্যে তথ্য ও নথি আদান-প্রদানের সুযোগ নিয়ে রপ্তানি নথি পরিবর্তন এবং অর্থ পরিশোধের নির্দেশনায় জালিয়াতির ঝুঁকি তৈরি হচ্ছে।

এ ধরনের প্রতারণা ঠেকাতে রপ্তানিকারকদের সতর্ক থাকতে বলেছে বাংলাদেশ ব্যাংক।একই সঙ্গে কোনো ক্রেতা বা বিক্রেতার ব্যাংক হিসাবের তথ্য কিংবা অর্থ পরিশোধের নির্দেশনায় পরিবর্তন এলে তা আগের নির্ধারিত যোগাযোগমাধ্যম ব্যবহার করে সরাসরি যাচাই করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে তা পাঠানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন