advertisement

সন্তানকে কাছে রাখা নিয়ে বিরোধে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

সন্তানকে কাছে রাখা নিয়ে বিরোধে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা
ফটো কার্ড প্রিন্ট
কুমিল্লার মুরাদনগরে ৮ বছর বয়সী মেয়েকে নিজের কাছে রাখা নিয়ে বিরোধের জেরে সুখিয়া বেগম (৪২) নামের এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা গোপালগঞ্জে আ.লীগ কর্মীদের আগে উসকানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ইসলামী আন্দোলনের গোপালগঞ্জে আ.লীগ কর্মীদের আগে উসকানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ইসলামী আন্... হেলাল খানের বিরুদ্ধে অভিযোগ এনে পদত্যাগ করছেন জয় চৌধুরী হেলাল খানের বিরুদ্ধে অভিযোগ এনে পদত্যাগ করছেন জয় চৌধুরী বাসদ মার্কসবাদীর ১৩ সদস্যের কমিটি ঘোষণা, সম্পাদক মাসুদ রানা বাসদ মার্কসবাদীর ১৩ সদস্যের কমিটি ঘোষণা, সম্পাদক মাসুদ রানা গোপালগঞ্জের নতুন এসপিকে ফুল দিয়ে বরণ করলেন ঢাকার ডিআইজি গোপালগঞ্জের নতুন এসপিকে ফুল দিয়ে বরণ করলেন ঢাকার ডিআইজি
advertisement

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা
যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা চালান আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে যুক্তরাজ্য সফরে যাওয়া জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের বিরুদ্ধে একাধিকবার বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের (বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ) সমর্থকেরা।

সর্বশেষ যুক্তরাজ্য সফররত এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের অনুষ্ঠান ঘিরেও আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতা-কর্মীদের বিক্ষোভের খবর পাওয়া গেছে।স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বাংলা সোসাইটির আয়োজনে নাহিদ ইসলামের একটি অনুষ্ঠানের বাইরে যুক্তরাজ্য যুবলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন এবং তাঁকে হেনস্তা করার চেষ্টা চালান।

সেখানে উপস্থিত এনসিপি নেতা–কর্মীদের তৎপরতায় তাঁদের সেই চেষ্টা সফল হয়নি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ
টুঙ্গিপাড়ায় পুলিশ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়া উচ্চবিদ্যালয়–সংলগ্ন সড়কে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ডিসেম্বর মাস ঘিরে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছেন বলে তথ্য পেয়েছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো। গ্রেপ্তার কয়েকজনকে জিজ্ঞাসাবাদ এবং মুঠোফোনের কথোপকথন ও বার্তা বিশ্লেষণ করে তারা এ তথ্য পেয়েছে।সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, সড়ক ও নৌপথে নাশকতা চালিয়ে গোপালগঞ্জসহ আশপাশের চার জেলাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা রয়েছে দলটির নেতা-কর্মীদের।

পাশাপাশি ঢাকায় জমায়েত করার পরিকল্পনাও তাঁদের আছে। তবে পুলিশ সতর্ক রয়েছে।২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ডিসেম্বরে তাঁর দেশে ফেরার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কর্মসূচি দিচ্ছেন দলটির নেতা-কর্মীরা।

পুলিশ বলছে, এসব কর্মসূচি ঘিরে ঢাকাসহ বিভিন্ন জেলায় গাড়িতে আগুন দেওয়া এবং পুলিশের স্থাপনা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।পুলিশের একটি সূত্র বলছে, মজুরি বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকদের সাম্প্রতিক আন্দোলন ঘিরে সহিংসতা এবং দেশের বিভিন্ন এলাকায় নাশকতার ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত ছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গোপালগঞ্জে আ.লীগ কর্মীদের আগে উসকানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

গোপালগঞ্জে আ.লীগ কর্মীদের আগে উসকানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ইসলামী আন্দোলনের
বিবৃতি

গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর কঠোর ব্যবস্থা নেওয়ার আগে উসকানিদাতাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।সোমবার এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, বাংলাদেশে রাজনৈতিক প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু এত তীব্র মাত্রার সহিংসতা ও বিদ্বেষ থাকা বিপজ্জনক।

এই পরিস্থিতি থেকে সমাজকে বের করে আনতে বহুমাত্রিক প্রচেষ্টা ও আন্তরিকতা দরকার।গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতা-কর্মীরা যে মাত্রায় সহিংসতা করেছে, যে ভাষায় কথা বলেছে, তা রাজনীতির জন্য ‘অশনিসংকেত’ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, আওয়ামী লীগ রাজনীতিতে কতটা গভীর বিভেদ তৈরি করেছে, এসব ঘটনা তারই দৃষ্টান্ত।

সমাজ থেকে এই বিভেদ দূর করতে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক উদ্যোগ প্রয়োজন।গাজী আতাউর রহমান বলেন, ফ্যাসিবাদের পতনের পর হোতাদের বিরুদ্ধে দ্রুত ও যথার্থ ব্যবস্থা নেওয়া দরকার ছিল, কিন্তু তা করা হয়নি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন