advertisement

নতুন জেমস বন্ড অভিনেতা রবার্ট প্যাটিনসন

নতুন জেমস বন্ড অভিনেতা রবার্ট প্যাটিনসন
রবার্ট প্যাটিনসন। ছবি: রয়টার্স
ফটো কার্ড প্রিন্ট

ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি হিসেবে ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণা করা হয়েছে। বিস্তারিত ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘লেভেলে আসুক’, পরীমনি–অপুর বিরোধের নেপথ্যে কী? ‘লেভেলে আসুক’, পরীমনি–অপুর বিরোধের নেপথ্যে কী? ভাবুক সম্রাট ভাবুক সম্রাট রিপলি’স বিলিভ ইট অর নট! রিপলি’স বিলিভ ইট অর নট! ভারতের সিরিজ জয়ের কৃতিত্ব পেলেন অভিনেত্রী সামরিন! কী তাঁর পরিচয় ভারতের সিরিজ জয়ের কৃতিত্ব পেলেন অভিনেত্রী সামরিন! কী তাঁর পরিচয় হেলাল খানের ‘তুই ফ্যাসিস্ট’ বলার কারণ ব্যাখ্যা করলেন জয় হেলাল খানের ‘তুই ফ্যাসিস্ট’ বলার কারণ ব্যাখ্যা করলেন জয়
advertisement

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, হাতেনাতে আটক দুই

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, হাতেনাতে আটক দুই
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় হাতেনাতে দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ধীরেন্দ্রনাথ দত্তের সম্পত্তিকে ‘পরিত্যক্ত বাড়ি’ উল্লেখ করে অফিস আদেশ, আরমা দত্তের আইনি নোটিশ

ধীরেন্দ্রনাথ দত্তের সম্পত্তিকে ‘পরিত্যক্ত বাড়ি’ উল্লেখ করে অফিস আদেশ, আরমা দত্তের আইনি নোটিশ
আরমা দত্ত

আরমা দত্তভাষাসংগ্রামী ও মুক্তিযুদ্ধে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের কুমিল্লার পৈতৃক সম্পত্তি ‘পরিত্যক্ত বাড়ি’ হিসেবে উল্লেখ করে তা পুরাকীর্তি হিসেবে পরিদর্শনের জন্য দল গঠন–সম্পর্কিত অফিস আদেশ প্রত্যাহার বা বাতিল চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি ও সাবেক সংসদ সদস্য আরমা দত্তের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া রেজিস্ট্রি ডাকযোগে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ পাঁচ কর্মকর্তার বরাবরে সোমবার ওই নোটিশ পাঠান।সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, কুমিল্লার জেলা প্রশাসক, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক এবং কুমিল্লার পুলিশ সুপার বরাবর ওই নোটিশ পাঠানো হয়েছে বলে জানান আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।

তিনি প্রথম আলোকে বলেন, নোটিশ গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে গত ৯ নভেম্বরের অফিস আদেশ প্রত্যাহার বা বাতিলের দাবি জানানো হয়েছে নোটিশে। এ বিষয়ে এ পর্যন্ত গৃহীত পদক্ষেপ সম্পর্কে লিখিতভাবে অবহিত করতেও বলা হয়েছে। অন্যত্থায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।এর আগে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকের কার্যালয় (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) থেকে ৯ নভেম্বর ওই অফিস আদেশ জারি করা হয়।

এতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার ভাষাশহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতিবিজড়িত পরিত্যক্ত বাড়ি সংরক্ষণের জন্য সরেজমিনে পরিদর্শন দল গঠন ও প্রতিবেদন দেওয়ার বিষয়ে ব...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

খরচ বেশি হওয়ার কারণ সংসদে জানালেন প্রতিমন্ত্রী

খরচ বেশি হওয়ার কারণ সংসদে জানালেন প্রতিমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেছেন, সরকার তৃতীয় যে এফএসআরইউ সংগ্রহ করতে যাচ্ছে, সেটি অপেক্ষাকৃত নতুন এবং ধারণক্ষমতা বেশি। তাই এর ভাড়াও বেশি। এই এফএসআরইউটি স্থাপিত হলে অর্থনৈতিক সাশ্রয় হবে। এফএসআরইউ ‘এলএনজি সংরক্ষণ ও পুনরায় গ্যাসে রূপান্তরের’ কাজে ব্যবহৃত বিশেষায়িত ভাসমান জাহাজ।সোমবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে অনিন্দ্য ইসলাম এসব কথা বলেন।

এর আগে সম্পূরক প্রশ্নে এলএনজি টার্মিনালটির বেশি ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন।সংসদে বিবৃতি দেওয়ার কারণ ব্যাখ্যা করে অনিন্দ্য ইসলাম বলেন, সরকার ইতিমধ্যে কুতুবদিয়ায় তৃতীয় এফএসআরইউ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে কিছুটা তথ্যবিভ্রাট রয়েছে, খণ্ডিত তথ্য কিংবা ভুল তথ্যের পরিপ্রেক্ষিতে কিছু কথা আলোচিত হচ্ছে।

বিষয়টি স্পষ্ট করতে তিনি বিবৃতি দিচ্ছেন।বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেন, যে এফএসআরইউটা সংযোজনের সিদ্ধান্ত হয়েছে, সেটার ধারণক্ষমতা বর্তমানে থাকা দুটি এফএসআরইউর চেয়ে বেশি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন