advertisement

মিরপুরে বাসে আগুন, আটক ২

মিরপুরে বাসে আগুন, আটক ২
রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মিরপুর, ঢাকা। ১৬ নভেম্বর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুর নবী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ বলছে, বাসে আগুন দেওয়ার ঘটনায় যে দুজনকে আটক করা হয়েছে, তাঁদের পরিচয় জানা যায়নি।সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব ঘটনাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে সরকার।

এমন পরিস্থিতিতে নাশকতামূলক তৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইতিমধ্যে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।রাতে রাজধানীর চার স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত ধীরেন্দ্রনাথ দত্তের সম্পত্তিকে ‘পরিত্যক্ত বাড়ি’ উল্লেখ করে অফিস আদেশ, আরমা দত্তের আইনি নোটিশ ধীরেন্দ্রনাথ দত্তের সম্পত্তিকে ‘পরিত্যক্ত বাড়ি’ উল্লেখ করে অফিস আদেশ, আরমা দত্তের আই... খরচ বেশি হওয়ার কারণ সংসদে জানালেন প্রতিমন্ত্রী খরচ বেশি হওয়ার কারণ সংসদে জানালেন প্রতিমন্ত্রী ইপিজেডের বর্জ্যে গোমতী নদীতে দূষণ, ৫ হাজার পরিবার ঘরছাড়া ইপিজেডের বর্জ্যে গোমতী নদীতে দূষণ, ৫ হাজার পরিবার ঘরছাড়া কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ
advertisement

ন্যাটোকে ‘ভেঙে দিতে চায়’ রাশিয়া, ভিন্ন এক কৌশলে এগোচ্ছেন পুতিন

ন্যাটোকে ‘ভেঙে দিতে চায়’ রাশিয়া, ভিন্ন এক কৌশলে এগোচ্ছেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ইউক্রেনের উত্তরাঞ্চলের শহর হলুখিভ। শহরটির ছোট একটি বাড়িতে আঘাত হানে রাশিয়ার একটি ড্রোন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ৯ বছর বয়সী এক শিশু ও তার দাদি। গত শনিবার দুজনকে উদ্ধারে সেখানে পৌঁছান ইউক্রেনের দুই পুলিশ কর্মকর্তা। ধ্বংসস্তূপ থেকে দুজনকে বের করে আনার পর নিজেদের গাড়িতে করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন তাঁরা।কিন্তু তাঁদের সেই যাত্রায়ও আঘাত হানে রুশ ড্রোন। এতে পুলিশ কর্মকর্তা মিকোলা সাভচেঙ্কো নিহত হন।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ড্রোন হামলার সময় ওই পুলিশ কর্মকর্তা নিজের শরীরকে ঢাল বানিয়ে শিশুটিকে আড়াল করে রেখেছিলেন।রাশিয়া–ইউক্রেন যুদ্ধ পাঁচ বছরে গড়িয়েছেরাশিয়া–ইউক্রেন যুদ্ধ এখন পঞ্চম বছরে গড়িয়েছে। একই লক্ষ্যবস্তুতে পরপর দুবার রুশ হামলা ইউক্রেনের প্রায় প্রতিদিনের বাস্তবতা হয়ে উঠেছে। এ ধরনের হামলা রাশিয়ার সাম্প্রতিক তৎপরতার একটি প্রতীকও।

মস্কো এখন শুধু ইউক্রেন নয়; বরং পশ্চিম সামরিক জোট ন্যাটো ও ইউরোপকেও লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করছে।সাদা চোখে দেখলে মনে হচ্ছে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা চালিয়ে যাচ্ছে রাশিয়া।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত
অবরুদ্ধ দশা থেকে মুক্ত হয়ে ক্যাম্পাস থেকে বের হচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। সোমবার দিবাগত রাত ১২টায় গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ ১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে তিনি গাজীপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন।আদালতের রায়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতার দাবিতে উপাচার্যকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে বিক্ষোভ করা হয়। বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সোমবার সকাল ১০টার দিকে এই কর্মসূচি শুরু হয়েছিল।

সেই বিক্ষোভে উপাচার্যের অবরুদ্ধ দশা চলতে থাকে মধ্যরাত ১২টা পর্যন্ত।বিক্ষোভ–অবরোধ চলার মধ্যে রাত ১০টায় উপাচার্য দপ্তরে হওয়া জরুরি সিন্ডিকেট সভায় তিন দিনের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সিদ্ধান্ত জানিয়ে অফিস আদেশে বলা হয়েছে, ১৬ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের তাৎক্ষণিক সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৭ নভেম্বর (মঙ্গলবার) থেকে ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে।

তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন দাবি এবং বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে সভায় আলোচনা হয়।আন্দোলনকারীদের কর্মসূচির বিপরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তা-কর্মচারীরাও পাল্টা কর্মসূচি দেন।...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢাকা কলেজে ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজির তথ্য সংগ্রহ করছে ছাত্রদল

ঢাকা কলেজে ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজির তথ্য সংগ্রহ করছে ছাত্রদল
২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) যেসব নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব, সিট বাণিজ্য, র‍্যাগিং ও সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে, তাদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন