কুমিল্লা সিটি করপোরেশনের পরবর্তী নির্বাচনে বিএনপির হয়ে মেয়র পদে কে লড়বেন, তা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। নির্বাচনের দিনক্ষণও নির্ধারিত হয়নি। তবে এরই মধ্যে মেয়র নির্বাচন নিয়ে রাজনৈতিক বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় বিএনপির রাজনীতি।দল, গোষ্ঠী, নারী-পুরুষ বিবেচনা না করে একজন ভালো মেয়র খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
তাঁর এই বক্তব্যের পরদিনই পাল্টা জবাব দিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মোল্লা। তাঁর মন্তব্য, ‘বাঘ বাঘিনীকে সঙ্গ দেয়, বাঘ বাগডাশকে সঙ্গ দেয় না।’দুই নেতার এমন মন্তব্যে স্পষ্ট হয়েছে তাঁদের মধ্যকার রাজনৈতিক দূরত্ব। সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, ‘আমি বাঘ-বাঘিনীও না, আবার বাগডাশও না—আমি মানুষ।
এখন কেউ যদি কিছু বলে, তা মাঠেই দেখা যাবে।’ অন্যদিকে ইউসুফ মোল্লা বলেছেন, তিনি দল ছাড়া কিছু বোঝেন না।
সূত্র: প্রথম আলো

রপ্তানি বাণিজ্যে সাইবার জালিয়াতির ঝুঁকি, সতর্ক থাকতে যেসব পরামর্শ দিল বাংলাদেশ ব্যা...
নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের ২৯ জন গ্রেপ্তার
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে
স্লিপার বাস নিয়ে এবার মালিকদের রিট, নীতিমালা প্রণয়ন কেন নয় জানতে চেয়ে রুল
সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন