২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে যুক্তরাজ্য সফরে যাওয়া জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের বিরুদ্ধে একাধিকবার বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের (বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ) সমর্থকেরা।
সর্বশেষ যুক্তরাজ্য সফররত এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের অনুষ্ঠান ঘিরেও আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতা-কর্মীদের বিক্ষোভের খবর পাওয়া গেছে।স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বাংলা সোসাইটির আয়োজনে নাহিদ ইসলামের একটি অনুষ্ঠানের বাইরে যুক্তরাজ্য যুবলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন এবং তাঁকে হেনস্তা করার চেষ্টা চালান।
সেখানে উপস্থিত এনসিপি নেতা–কর্মীদের তৎপরতায় তাঁদের সেই চেষ্টা সফল হয়নি।
সূত্র: প্রথম আলো

সন্তানকে কাছে রাখা নিয়ে বিরোধে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা
গোপালগঞ্জে আ.লীগ কর্মীদের আগে উসকানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ইসলামী আন্...
হেলাল খানের বিরুদ্ধে অভিযোগ এনে পদত্যাগ করছেন জয় চৌধুরী
বাসদ মার্কসবাদীর ১৩ সদস্যের কমিটি ঘোষণা, সম্পাদক মাসুদ রানা
গোপালগঞ্জের নতুন এসপিকে ফুল দিয়ে বরণ করলেন ঢাকার ডিআইজি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন