advertisement

ফ্রিজের কার্টনে ইরানি জেনারেলকে অপহরণ, অন্যজনকে হত্যা, ৪০ বছরেও নিখোঁজ রহস্যের কূলকিনারা পায়নি মোসাদ

ফ্রিজের কার্টনে ইরানি জেনারেলকে অপহরণ, অন্যজনকে হত্যা, ৪০ বছরেও নিখোঁজ রহস্যের কূলকিনারা পায়নি মোসাদ
ইসরায়েলের নিখোঁজ বিমানসেনা রন আরাদ
ফটো কার্ড প্রিন্ট

১৯৮৬ সালে লেবাননে নিখোঁজ পাইলট রন আরাদের খোঁজে চার দশক ধরে ইরানকে দায়ী করে আসছে ইসরায়েল। মোসাদ ইরানি জেনারেলদের অপহরণ ও হত্যা করলেও কোনো সূত্র পায়নি। ৪০ বছর পর ইসরায়েলি গোয়েন্দাদের ভুল কি সত্যই ভেঙেছে? ইরানকে ছেড়ে তারা কি এখন লেবাননে রন আরাদকে খুঁজছে। এক ভোরে সিরিয়ার রাজধানীর দামেস্কের অভিজাত কূটনৈতিক এলাকায় দৌড়াতে বেরিয়েছিলেন ইরানি কমান্ডার জেনারেল আবদুল্লাহ সাবেরি।

এ সময় রাস্তায় ওত পেতে তাঁর অপেক্ষায় ছিল ইসরায়েলি গোয়েন্দারা।মালপত্র সরানোর কর্মীর ছদ্মবেশে ইসরায়েলি গোয়েন্দারা ওই এলাকার নিরাপত্তাচৌকি পেরিয়ে এসেছিল।প্রতিদিনের মতো দৌড়াতে কাছের একটি পার্কের দিকে যাচ্ছিলেন জেনারেল সাবেরি। পার্কের দিকে দৌড়ে যাওয়ার পথে তিনি দেখতে পান দুজন লোক ফ্রিজের একটি বিশাল কার্টন (বাদামি রঙের শক্ত কাগজের বাক্স) নিয়ে যাচ্ছে।চোখের পলকে ওই দুজন সাবেরিকে চেপে ধরেন।

ওষুধ দিয়ে অচেতন করে ফ্রিজের কার্টনের ভেতর ভরে ধরাধরি করে তাঁকেসহ কার্টনটি একটি সাদা ভ্যানে তুলে ফেলেন তাঁরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কেন আত্মকথা লিখলেন, জানালেন সোনিয়া গান্ধী কেন আত্মকথা লিখলেন, জানালেন সোনিয়া গান্ধী উদ্বাস্তু পরিবারে জন্ম, আরাফাতের উপদেষ্টা থেকে ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার, কে এই তিবি উদ্বাস্তু পরিবারে জন্ম, আরাফাতের উপদেষ্টা থেকে ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকা... এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুতিরা, তাদের আটকাতে ইয়েমেনি বাহিনীর ৬৬১ হামলা এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুতিরা, তাদের আটকাতে ইয়েমেনি বাহিনীর ৬৬১ হামলা পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলিতে ফিলিস্তিনি নারী নিহত, আহত ১০ পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলিতে ফিলিস্তিনি নারী নিহত, আহত ১০ অভিবাসনের আবেদন খারিজ হলেই পাঠানো হবে রুয়ান্ডায়, জানাল ইউরোপের ৫ দেশ অভিবাসনের আবেদন খারিজ হলেই পাঠানো হবে রুয়ান্ডায়, জানাল ইউরোপের ৫ দেশ
advertisement

সাভারে মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা, গ্রেফতার ১১৭

সাভারে মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা, গ্রেফতার ১১৭
ঢাকার সাভারের ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখা আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

লোকসংগীতশিল্পী দীপ্তি রাজবংশী আর নেই

লোকসংগীতশিল্পী দীপ্তি রাজবংশী আর নেই
দেশের বরেণ্য লোকসংগীতশিল্পী দীপ্তি রাজবংশী আর নেই। সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

টিএসপির বরাদ্দে ঘাটতির প্রভাব মাছ ও সবজি চাষে

টিএসপির বরাদ্দে ঘাটতির প্রভাব মাছ ও সবজি চাষে

গত অক্টোবর থেকে আগামী জুন পর্যন্ত যশোর জেলায় টিএসপি সারের চাহিদা ১৯ হাজার ১১২ মেট্রিক টন। বরাদ্দ ১০ হাজার ৫০০ মেট্রিক টন।যশোর জেলায় টিএসপি সার চাহিদামতো কিনতে পারছেন না কৃষক। চলতি রবি মৌসুমে এ সারের চাহিদার তুলনায় বরাদ্দে ঘাটতি ৪৫ শতাংশ। টিএসপি সারের সংকটের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে মাছ ও সবজি চাষে।

প্রয়োজনমতো সার না পেয়ে বিপাকে পড়েছেন কৃষক ও মৎস্যচাষিরা।কৃষকদের ভাষ্য, সার পরিবেশকের কাছে অন্য সার পাওয়া গেলেও পর্যাপ্ত টিএসপি পাওয়া যাচ্ছে না। খুচরা বাজারেও টিএসপি সারের ঘাটতি আছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, জেলায় সারের কোনো সংকট নেই।যশোর সদর উপজেলার চূড়ামনকাটি গ্রামের কৃষক মিজানুর রহমান। এ বছর তিনি ১০ বিঘা (৩৩ শতকে এক বিঘা) জমিতে পটোল, পেঁয়াজ, রসুন, আলু ও কপি চাষ করেছেন।

৫ নভেম্বর স্থানীয় এক সার পরিবেশকের বিক্রয়কেন্দ্রে (দোকান) ১০০ কেজি টিএসপি সার কিনতে যান মিজানুর।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন