গত অক্টোবর থেকে আগামী জুন পর্যন্ত যশোর জেলায় টিএসপি সারের চাহিদা ১৯ হাজার ১১২ মেট্রিক টন। বরাদ্দ ১০ হাজার ৫০০ মেট্রিক টন।যশোর জেলায় টিএসপি সার চাহিদামতো কিনতে পারছেন না কৃষক। চলতি রবি মৌসুমে এ সারের চাহিদার তুলনায় বরাদ্দে ঘাটতি ৪৫ শতাংশ। টিএসপি সারের সংকটের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে মাছ ও সবজি চাষে।
প্রয়োজনমতো সার না পেয়ে বিপাকে পড়েছেন কৃষক ও মৎস্যচাষিরা।কৃষকদের ভাষ্য, সার পরিবেশকের কাছে অন্য সার পাওয়া গেলেও পর্যাপ্ত টিএসপি পাওয়া যাচ্ছে না। খুচরা বাজারেও টিএসপি সারের ঘাটতি আছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, জেলায় সারের কোনো সংকট নেই।যশোর সদর উপজেলার চূড়ামনকাটি গ্রামের কৃষক মিজানুর রহমান। এ বছর তিনি ১০ বিঘা (৩৩ শতকে এক বিঘা) জমিতে পটোল, পেঁয়াজ, রসুন, আলু ও কপি চাষ করেছেন।
৫ নভেম্বর স্থানীয় এক সার পরিবেশকের বিক্রয়কেন্দ্রে (দোকান) ১০০ কেজি টিএসপি সার কিনতে যান মিজানুর।
সূত্র: প্রথম আলো

বঙ্গভবনে যা দেখলাম, যা শুনলাম...
৪৮ সেতু আর ৭ কালভার্টে মরতে বসেছে ভৈরব নদ
আজকের বিনিময় হার
রূপপুরের বিদ্যুৎ গ্রিডে সরবরাহের পরীক্ষা আজ, কী করা হবে
ময়মনসিংহে সম্পত্তি নিয়ে বিরোধে ছেলে ও পুত্রবধূর মারধরের পর নারীর মৃত্যু

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন