পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে প্রথমবারের মতো বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে আজ মঙ্গলবার। তবে এটি মূলত পরীক্ষা-নিরীক্ষার জন্য। এর মাধ্যমে ‘গ্রিড সিনক্রোনাইজেশন’ করা হবে। মানে হলো, বিদ্যুৎ উৎপাদন-সরবরাহ, ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি যাচাই করে গ্রিডের সামর্থ্য বোঝা।
একই সঙ্গে পারমাণবিক চুল্লিপাত্র, টারবাইনসহ অন্যান্য যন্ত্রপাতি পরীক্ষা করা হবে।রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সূত্র বলছে, গ্রিডে সরবরাহ শুরুর সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম উপস্থিত থাকতে পারেন। আজ বিকেলে এটি শুরু করার কথা।
এ সময় রূপপুর বিদ্যুৎকেন্দ্রের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি পিজিসিবির দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত থাকবেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম গ্রিড সিনক্রোনাইজেশন খুবই গুরুত্বপূর্ণ ধাপ।
সূত্র: প্রথম আলো

টিএসপির বরাদ্দে ঘাটতির প্রভাব মাছ ও সবজি চাষে
বঙ্গভবনে যা দেখলাম, যা শুনলাম...
৪৮ সেতু আর ৭ কালভার্টে মরতে বসেছে ভৈরব নদ
আজকের বিনিময় হার
ময়মনসিংহে সম্পত্তি নিয়ে বিরোধে ছেলে ও পুত্রবধূর মারধরের পর নারীর মৃত্যু

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন