আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে।আজ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুসারে, ডলারের দাম অপরিবর্তিত আছে। বাজারে ডলারের গড় দাম ১২৪ টাকা ৭৫ পয়সা।প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, বাজারে বেশির ভাগ প্রধান মুদ্রার দাম কমেছে। এ তালিকায় আছে ইউরো, পাউন্ড, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলার। বেড়েছে ইউয়ানের দাম।
অপরিবর্তিত আছে ইয়েন ও রুপির দাম।কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।
সূত্র: প্রথম আলো

টিএসপির বরাদ্দে ঘাটতির প্রভাব মাছ ও সবজি চাষে
বঙ্গভবনে যা দেখলাম, যা শুনলাম...
৪৮ সেতু আর ৭ কালভার্টে মরতে বসেছে ভৈরব নদ
রূপপুরের বিদ্যুৎ গ্রিডে সরবরাহের পরীক্ষা আজ, কী করা হবে
ময়মনসিংহে সম্পত্তি নিয়ে বিরোধে ছেলে ও পুত্রবধূর মারধরের পর নারীর মৃত্যু

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন