মনে হচ্ছে এখনো সবার সঙ্গে লঞ্চেই আছি! বর্তমান ও সাবেক সভাপতির কাছে ২০২২ সালের ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া প্রথম ‘এসো মিলি জলধারায়’ বন্ধুদের মিলনমেলার গল্প শুনেছিলাম অনেক আগ্রহ ও উদ্দীপনা নিয়ে। তখন থেকেই মনের মধ্যে একটা আশার প্রদীপ জ্বলতে শুরু করে, আমরাও এবারের আয়োজনে অংশ নেব।যেই ভাবনা সেই কাজ। নিবন্ধন সবার জন্য উন্মুক্ত করা হলে বন্ধু প্রিয়রঞ্জন নিজে নিবন্ধন করল এবং আমাকেও নিবন্ধন করতে সাহায্য করল।
ময়মনসিংহ থেকে আমরা সবাই যেন একসঙ্গে ঢাকা যেতে পারি, সেই ব্যবস্থা করল বন্ধু রাহিম।রাতের ট্রেনে চড়ে সকালে কমলাপুর স্টেশনে পৌঁছে দেখি, আমাদের সবাইকে সদরঘাট নিয়ে যাওয়ার জন্য বিআরটিসির ডাবল ডেকার বাস দাঁড়িয়ে আছে। ট্রেনে গান আর আড্ডায় কখন যে ঢাকায় চলে এলাম, বুঝতেই পারলাম না। নির্ঘুম রাত কাটানোর পরও শরীরে কোনো ক্লান্তি নেই। বন্ধুসভা থেকে পাঠানো খুদে বার্তা (মেসেজ) দেখিয়ে উঠে পড়লাম নির্ধারিত লঞ্চ ‘এমভি প্রিন্স আওলাদ-৭’-এ।
সকালের নাশতা সেরে আয়োজনের টি-শার্ট পরে নিচে এসে দেখি, মূল অনুষ্ঠানের আগে মঞ্চে গান পরিবেশন করছেন বন্ধু মিনহাজুর ও উজ্জ্বল।রাতের ট্রেনে চড়ে ঢাকায় আসিজাতীয় সংগীতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়।
সূত্র: প্রথম আলো

ঢাকা আজ বিশ্বের সবচেয়ে দূষিত নগরী, বাতাসের মান বিপজ্জনক পর্যায়ে
যে ৪ আমলে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে
জমে উঠছে শীতের কাপড়ের কেনাবেচা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম থেকে যেভাবে তৈরি হবে বিদ্যুৎ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম থেকে যেভাবে তৈরি হবে বিদ্যুৎ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন