বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের অধীন ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানের শূন্য পদে (সিনিয়র অফিসার, নবম গ্রেড) নিয়োগে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।পদের নাম ও সংখ্যা: ৯০৩টি শূন্য পদ।পরীক্ষার তারিখ: ২৭ নভেম্বর ২০২৬ (শুক্রবার)।পরীক্ষার সময়: সকাল ৯টা ৩০ মিনিট হতে ১১টা ৩০ মিনিট পর্যন্ত (২ ঘণ্টা)।পরীক্ষার মান: ২০০ নম্বরের লিখিত পরীক্ষা।নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় নম্বর বণ্টন কেমন হতে পারে পরীক্ষার স্থান—ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হবে।প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা, কেন্দ্র তালিকাসহ অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনাবলি বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।
যেকোনো প্রয়োজনে প্রার্থীদের info.bscs@bb.org.bd ই-মেইলে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো

৩০ ঘণ্টা ধরে হাসপাতালে পড়ে আছে মেহেদীর মরদেহ, নিতে আসেননি কেউ
পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
বলধা গার্ডেনের নান্দনিক দুই ফুল
মিরপুরে সড়ক অবরোধের চেষ্টায় পোশাকশ্রমিকেরা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ ১৮

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন