তৈরি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। গতকাল সোমবারের এ সভায় মালিকপক্ষ মজুরি প্রস্তাব দেওয়ার কথা ছিল। মালিকেরা প্রস্তাব দিলে মজুরি বাড়ানোর মূল আলোচনা শুরু হতো। হঠাৎ সভা স্থগিত হওয়ায় পোশাকশ্রমিকেরা ক্ষুব্ধ হয়েছেন।মজুরি বোর্ডের নোটিশে বলা হয়েছে, ‘তৃতীয় সভাটি অনিবার্য কারণবশত আদিষ্ট হয়ে স্থগিত করা হলো।’ তবে কার আদেশে সভাটি স্থগিত করা হয়েছে তা বলা হয়নি।
এ বিষয়ে জানতে চেয়ে বোর্ডের সচিব রাইসা আফরোজের মুঠোফোনে কল করা হলেও তিনি ধরেননি। তবে মজুরি বোর্ডের দুজন প্রতিনিধি প্রথম আলোকে জানান, শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন অসুস্থ থাকায় সভাটি স্থগিত করা হয় বলে তাঁদের জানানো হয়েছে। পোশাকশিল্পের একাধিক মালিক জানিয়েছেন, বর্তমান রাজনৈতিক ও শ্রম পরিস্থিতিতে মালিকপক্ষ মজুরি প্রস্তাব দিলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে, যা নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে।
গোয়েন্দা সংস্থার এমন প্রতিবেদনের ভিত্তিতে গত রোববার রাতে মজুরি বোর্ডের তৃতীয় সভাটি স্থগিতের সিদ্ধান্ত নেয় সরকার।পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের আজকের সভা স্থগিত শ্রমিক সংগঠনগুলোর জোট ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন প্রথম আলোকে বলেন, মজুরি বোর্ডের সভা স্থগিত হওয়ায় সাধারণ শ্রমিকেরা ক্ষুব্ধ হয়েছেন।
সূত্র: প্রথম আলো

স্থগিত হওয়া নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা সোমবার
শিল্পগোষ্ঠী পিএইচপিতে তৃতীয় প্রজন্মের নেতৃত্ব
সোনার দাম কমলে কার লাভ, কার ক্ষতি
বাংলাদেশে উন্নয়ন প্রকল্পে মার্কিন বিনিয়োগের সুযোগ
ঋণের অর্থ কোথায় খরচ হচ্ছে তা গুরুত্বপূর্ণ: রাশেদ আল মাহমুদ তিতুমীর

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন