advertisement

চট্টগ্রাম বন্দরের দুই টার্মিনালে কাজ বন্ধ করে শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রাম বন্দরের দুই টার্মিনালে কাজ বন্ধ করে শ্রমিকদের বিক্ষোভ
কাজ বন্ধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। আজ সকালে চট্টগ্রাম বন্দরে
ফটো কার্ড প্রিন্ট

চট্টগ্রাম বন্দরের প্রধান দুটি টার্মিনালে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কাজ বন্ধ করে দিয়েছেন শ্রমিকেরা। গ্র্যাচুইটিসহ আর্থিক সুবিধা পরিশোধের দাবিতে আজ মঙ্গলবার সকাল আটটায় প্রথম পালা থেকে টার্মিনাল দুটির এই কার্যক্রম বন্ধ করে দেন তাঁরা।যে টার্মিনাল দুটিতে কাজ বন্ধ রয়েছে, সেগুলো হলো নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি)।

গত অর্থবছরে বন্দরের মোট কনটেইনার পরিবহনের ৫৮ শতাংশ এই টার্মিনাল দুটিতে ওঠানো-নামানো হয়।নিউমুরিং টার্মিনাল ইজারা দিলে চট্টগ্রাম বন্দর বন্ধের কর্মসূচির হুঁশিয়ারিবন্দর সূত্রে জানা গেছে, কাগজে–কলমে এনসিটি পরিচালনার দায়িত্বে রয়েছে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড। তবে মূল পরিচালন কার্যক্রম করছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।

সিসিটি পরিচালনা কার্যক্রম করছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।এই দুই টার্মিনালের মধ্যে এনসিটি পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

টিএসপির বরাদ্দে ঘাটতির প্রভাব মাছ ও সবজি চাষে টিএসপির বরাদ্দে ঘাটতির প্রভাব মাছ ও সবজি চাষে বঙ্গভবনে যা দেখলাম, যা শুনলাম... বঙ্গভবনে যা দেখলাম, যা শুনলাম... ৪৮ সেতু আর ৭ কালভার্টে মরতে বসেছে ভৈরব নদ ৪৮ সেতু আর ৭ কালভার্টে মরতে বসেছে ভৈরব নদ আজকের বিনিময় হার আজকের বিনিময় হার রূপপুরের বিদ্যুৎ গ্রিডে সরবরাহের পরীক্ষা আজ, কী করা হবে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে সরবরাহের পরীক্ষা আজ, কী করা হবে
advertisement

সাভারে মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা, গ্রেফতার ১১৭

সাভারে মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা, গ্রেফতার ১১৭
ঢাকার সাভারের ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখা আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

লোকসংগীতশিল্পী দীপ্তি রাজবংশী আর নেই

লোকসংগীতশিল্পী দীপ্তি রাজবংশী আর নেই
দেশের বরেণ্য লোকসংগীতশিল্পী দীপ্তি রাজবংশী আর নেই। সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

টিএসপির বরাদ্দে ঘাটতির প্রভাব মাছ ও সবজি চাষে

টিএসপির বরাদ্দে ঘাটতির প্রভাব মাছ ও সবজি চাষে

গত অক্টোবর থেকে আগামী জুন পর্যন্ত যশোর জেলায় টিএসপি সারের চাহিদা ১৯ হাজার ১১২ মেট্রিক টন। বরাদ্দ ১০ হাজার ৫০০ মেট্রিক টন।যশোর জেলায় টিএসপি সার চাহিদামতো কিনতে পারছেন না কৃষক। চলতি রবি মৌসুমে এ সারের চাহিদার তুলনায় বরাদ্দে ঘাটতি ৪৫ শতাংশ। টিএসপি সারের সংকটের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে মাছ ও সবজি চাষে।

প্রয়োজনমতো সার না পেয়ে বিপাকে পড়েছেন কৃষক ও মৎস্যচাষিরা।কৃষকদের ভাষ্য, সার পরিবেশকের কাছে অন্য সার পাওয়া গেলেও পর্যাপ্ত টিএসপি পাওয়া যাচ্ছে না। খুচরা বাজারেও টিএসপি সারের ঘাটতি আছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, জেলায় সারের কোনো সংকট নেই।যশোর সদর উপজেলার চূড়ামনকাটি গ্রামের কৃষক মিজানুর রহমান। এ বছর তিনি ১০ বিঘা (৩৩ শতকে এক বিঘা) জমিতে পটোল, পেঁয়াজ, রসুন, আলু ও কপি চাষ করেছেন।

৫ নভেম্বর স্থানীয় এক সার পরিবেশকের বিক্রয়কেন্দ্রে (দোকান) ১০০ কেজি টিএসপি সার কিনতে যান মিজানুর।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন