বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় গুলিতে ১৪ বছর বয়সী কিশোর আব্দুল মোতালিব নিহতের ঘটনায় করা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সাঈদ খোকনকে আদালতে আনার আগেই বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করছেন।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ডিবির একটি সাদা গাড়িতে করে সাঈদ খোকনকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে আনা হয়। এ সময় তাঁর গাড়ির পেছন পেছন বিক্ষোভ মিছিল নিয়ে ছুটতে থাকেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সাঈদ খোকনকে হাজতখানায় নেওয়ার পর তাঁরা হাজতখানার গেটের বাইরে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন।
‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন তাঁরা।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাঈদ খোকন ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন।
সূত্র: প্রথম আলো

দেশে বেড়াতে আসার পর বিস্ফোরক আইনের মামলায় আসামি সাবেক এমপি এম এম শাহীন
আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স ব্যাংককে
ভারত শেখ হাসিনার অত্যন্ত প্রশ্রয়ের জায়গা: রিজভী
দিস ইজ বিগ নিউজ ফর আস, অ্যান্ড ফর বাংলাদেশ: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
এআই ব্যবহার করে ব্যাংকিং খাতে সাইবার
হামলার ঝুঁকি, সতর্ক করল সার্ট

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন