advertisement

সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে চায় ডিবি, আদালত এলাকায় বিএনপির নেতা-কর্মীদের বিক্ষোভ

সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে চায় ডিবি, আদালত এলাকায় বিএনপির নেতা-কর্মীদের বিক্ষোভ
সাঈদ খোকনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। আজ মঙ্গলবার বিকেলে ঢাকার আদালত প্রাঙ্গণে
ফটো কার্ড প্রিন্ট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় গুলিতে ১৪ বছর বয়সী কিশোর আব্দুল মোতালিব নিহতের ঘটনায় করা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সাঈদ খোকনকে আদালতে আনার আগেই বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করছেন।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ডিবির একটি সাদা গাড়িতে করে সাঈদ খোকনকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে আনা হয়। এ সময় তাঁর গাড়ির পেছন পেছন বিক্ষোভ মিছিল নিয়ে ছুটতে থাকেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সাঈদ খোকনকে হাজতখানায় নেওয়ার পর তাঁরা হাজতখানার গেটের বাইরে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন।

‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন তাঁরা।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাঈদ খোকন ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আর্ট ঢাকা ২০২৬: শিল্পের সঙ্গে মানুষের কথোপকথন আর্ট ঢাকা ২০২৬: শিল্পের সঙ্গে মানুষের কথোপকথন শ্রমিক আন্দোলন: সরকারের যে ভুলের রাজনৈতিক দাম চড়া শ্রমিক আন্দোলন: সরকারের যে ভুলের রাজনৈতিক দাম চড়া ভয় লাগে, তারপরও কেন আমরা হরর সিনেমা দেখতে ভালোবাসি ভয় লাগে, তারপরও কেন আমরা হরর সিনেমা দেখতে ভালোবাসি মেনস ডে উপলক্ষে পিৎজা হাটে ‘ফ্রি মিল’ মেনস ডে উপলক্ষে পিৎজা হাটে ‘ফ্রি মিল’ খাতুনগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে ভাঙচুর, দুই নেতা আটক খাতুনগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে ভাঙচুর, দুই নেতা আ...
advertisement

১৮তম শিক্ষক নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের জন্য সুখবর

১৮তম শিক্ষক নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের জন্য সুখবর
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগেই ১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও সুপারিশবঞ্চিতদের নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে সরকার....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ, মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ, মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ (ভিসি) অন্যান্য কর্মকর্তাদের অবরুদ্ধ ও হেনস্তার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। কমিটিকে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আদালতে কথা বলতে চাইলেন সাঈদ খোকন, মিললো না অনুমতি

আদালতে কথা বলতে চাইলেন সাঈদ খোকন, মিললো না অনুমতি
এজলাসে তখন তার রিমান্ড শুনানি চলছে। তদন্ত কর্মকর্তা অভিযোগের বিবরণ তুলে ধরেছেন। রাষ্ট্রপক্ষ তার রাজনৈতিক পরিচয়, আত্মগোপনে থাকা এবং মামলার সঙ্গে সংশ্লিষ্টতার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন