চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল থেকে বিএনপির এক নেতার পারিবারিক প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়েছে। পরে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে ছাত্রলীগের দুই নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। আটক দুজন হলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য তানজিল ইসলাম ও নগর ছাত্রলীগের সদস্য অনিক দত্ত।
আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা একটার দিকে নগরের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে মিছিল বের করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা সেখানে অবস্থিত এমইবি গ্রুপ অব কোম্পানিজের (ইলিয়াস ব্রাদার্স) প্রতিষ্ঠানে ভাঙচুর চালান। এতে প্রতিষ্ঠানটির দরজা ও কাচ ভেঙে যায়।
পরে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে ছাত্রলীগের ওই দুই নেতাকে আটক করে পুলিশে দেন।প্রতিষ্ঠানটি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলমের পারিবারিক প্রতিষ্ঠান।আটক নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির প্রথম আলোকে বলেন, মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলার পর স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে ছাত্রলীগের দুজনকে আটক করেন।
সূত্র: প্রথম আলো

আর্ট ঢাকা ২০২৬: শিল্পের সঙ্গে মানুষের কথোপকথন
শ্রমিক আন্দোলন: সরকারের যে ভুলের রাজনৈতিক দাম চড়া
ভয় লাগে, তারপরও কেন আমরা হরর সিনেমা দেখতে ভালোবাসি
মেনস ডে উপলক্ষে পিৎজা হাটে ‘ফ্রি মিল’
সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে চায় ডিবি, আদালত এলাকায় বিএনপির নেতা-কর্মীদের বিক্ষোভ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন