দেশে চার বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি চলছে। বেশির ভাগ মানুষের প্রকৃত আয়, কেনার সামর্থ্য কমে গেছে। বিশ্বব্যাংক, আইএমএফ ও জাতিসংঘের প্রতিবেদন বলছে, চার বছরে দারিদ্র্য বেড়েছে ৮০ লাখের বেশি। ১ কোটি ৮৭ লাখ মানুষ তীব্র খাদ্যনিরাপত্তাহীনতার মাঝে আছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে, দেশে ৬ কোটি ১০ লাখ মানুষ এতটাই খাদের কিনারে দাঁড়িয়ে যে পরিবারের কারও অসুখবিসুখ থেকে শুরু করে যেকোনো ধাক্কা তাঁদের গরিবের কাতারে নামিয়ে দিতে পারে।এ রকম অর্থনৈতিক বাস্তবতায় কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নেওয়া সরকারের সিদ্ধান্ত রাজনৈতিকভাবে অনেক বেশি ব্যয়বহুল হয়ে যেতে পারে।
সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি ও তৈরি পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের দিকে তাকালেই সেটা আরও স্পষ্ট হয়।আর কত শ্রমিক পুড়লে–মরলে যথেষ্ট মনে হবেমানুষকে বছরের পর বছর ধরে এটা-সেটা কাটছাঁট করে, ধারকর্জ করে, কায়দা করে টিকে থাকতে হয়, সেই ধরনের অর্থনৈতিক বাস্তবতা যেকোনো সামাজিক ও রাজনৈতিক অসন্তোষ উসকে দেওয়ার জন্য যথেষ্ট।
সূত্র: প্রথম আলো

আর্ট ঢাকা ২০২৬: শিল্পের সঙ্গে মানুষের কথোপকথন
ভয় লাগে, তারপরও কেন আমরা হরর সিনেমা দেখতে ভালোবাসি
মেনস ডে উপলক্ষে পিৎজা হাটে ‘ফ্রি মিল’
সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে চায় ডিবি, আদালত এলাকায় বিএনপির নেতা-কর্মীদের বিক্ষোভ
খাতুনগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে ভাঙচুর, দুই নেতা আ...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন