advertisement

পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে: মজুরি বোর্ড চেয়ারম্যান

পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে: মজুরি বোর্ড চেয়ারম্যান
আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলেন বক্তব্য দিচ্ছেন নিম্নতম মজুরি বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী
ফটো কার্ড প্রিন্ট

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি দ্রুততম সময়ের মধ্যে নির্ধারণ করা হবে। তবে যখনই চূড়ান্ত হোক না কেন, তা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।সৈয়দ আজাদ সুবহানী বলেছেন, নতুন মজুরি নির্ধারণে আইনগত কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে। সে কারণে ১ ডিসেম্বর বা এমন নির্দিষ্ট কোনো তারিখে নতুন মজুরি ঘোষণার কোনো প্রতিশ্রুতি তিনি দেননি।

তবে নতুন মজুরি চূড়ান্ত হওয়ার পর শ্রমিকেরা ১ ডিসেম্বর থেকেই বর্ধিত হারে মজুরি পাবেন। অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বর্ধিত হারে মজুরি পাবেন শ্রমিকেরা।আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলেন এ কথা বলেন সৈয়দ আজাদ সুবহানী।

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান অসন্তোষ এবং বোর্ডের তৃতীয় সভা স্থগিত হওয়া নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বলে জানান তিনি।সৈয়দ আজাদ সুবহানী বলেন, ‘আমি কিন্তু বলিনি যে ১ ডিসেম্বর নতুন মজুরি ঘোষণা দেব।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ভারতের টিভিএস পরিবারের সম্পত্তির ভাগ চেয়ে বাবাকে আইনি নোটিশ দিলেন লক্ষ্মী ভেনু ভারতের টিভিএস পরিবারের সম্পত্তির ভাগ চেয়ে বাবাকে আইনি নোটিশ দিলেন লক্ষ্মী ভেনু ঋণ, বিনিয়োগ ও বিমা সুরক্ষা—যুক্তরাষ্ট্রের ডিএফসির কাছে কী কী সুবিধা পাবে বাংলাদেশ ঋণ, বিনিয়োগ ও বিমা সুরক্ষা—যুক্তরাষ্ট্রের ডিএফসির কাছে কী কী সুবিধা পাবে বাংলাদেশ আরও ৫৪৭ কোটি ডলারের শেয়ার দান করছেন ওয়ারেন বাফেট আরও ৫৪৭ কোটি ডলারের শেয়ার দান করছেন ওয়ারেন বাফেট স্থগিত হওয়া নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা সোমবার স্থগিত হওয়া নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা সোমবার ‘বিশৃঙ্খলার’ শঙ্কায় বোর্ডের সভা 
হঠাৎ স্থগিত, শ্রমিকেরা ক্ষুব্ধ ‘বিশৃঙ্খলার’ শঙ্কায় বোর্ডের সভা হঠাৎ স্থগিত, শ্রমিকেরা ক্ষুব্ধ
advertisement

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ, সেই পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ, সেই পুলিশ সুপার সাময়িক বরখাস্ত
সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সুপার মো. জাহাংগীর আলম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক পলাতক নেতার সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার পুলিশ সুপার (এসপি) মো. জাহাংগীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরী।

আজ সন্ধ্যায় তিনি প্রথম আলোকে বলেন, এসপি জাহাংগীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মো. জাহাংগীর আলমের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮ শতাংশ চিকিৎসক পদ শূন্য: সংসদে তথ্য

স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮ শতাংশ চিকিৎসক পদ শূন্য: সংসদে তথ্য
জাতীয় সংসদ ভবন

দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক পদের ৪৮ শতাংশ শূন্য। আজ সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী এম এ মুহিত সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন।সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে জানানো হয়, দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের মোট পদ ১৩ হাজার ৩৬টি।

এর মধ্যে পূরণকৃত ৬ হাজার ৭৪৮টি এবং শূন্য পদ ৬ হাজার ২৮৮টি।সিরাজগঞ্জ-৪ আসনের রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও বিশেষায়িত হাসপাতালে বর্তমানে চিকিৎসকের পদ ৪২ হাজার ৫৪৯টি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিএনপিদলীয় সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

বিএনপিদলীয় সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে প্রথম আলোর নিয়মিত আয়োজন ‘বার্তাসংক্ষেপ’। অল্প সময়ে দিনের বড় ঘটনা ও খবরের ভেতরের খবর জানতে চোখ রাখুন আমাদের এ বিশেষ আয়োজনে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন