বাংলাদেশে পরবর্তী প্রজন্মের তারহীন প্রযুক্তি ‘ওয়াই–ফাই ৮’ রাউটার উন্মোচন করেছে নেটওয়ার্কিং প্রতিষ্ঠান টিপি–লিংক। একই অনুষ্ঠানে নেটওয়ার্কিং পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ‘ওমাডা এক্সপার্ট প্রোগ্রাম’ চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ‘টিপি–লিংক পার্টনার কানেক্ট ২০২৬’ অনুষ্ঠানে নতুন এই প্রযুক্তি উন্মোচন করা হয়।
টিপি–লিংকের বাংলাদেশের জাতীয় পরিবেশক এক্সেল টেকনোলজিস লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিপি–লিংক সিস্টেমস ইনকরপোরেটেডের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান ডং।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিপি–লিংক সিস্টেমস ইনকরপোরেটেডের সার্ক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং ও এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা।অনুষ্ঠানে ব্রায়ান ডং বলেন, ‘বাংলাদেশে ভবিষ্যতে যদি উৎপাদন সম্প্রসারণের সুযোগ তৈরি হয় এবং প্রয়োজনীয় জনবল পাওয়া যায়, তাহলে আমরা এখানে উৎপাদনকেন্দ্র স্থাপনের বিষয়টি বিবেচনা করব।
সূত্র: প্রথম আলো

যুক্তরাষ্ট্রে উবারচালকদের ব্যক্তিগত তথ্য ফাঁস
ডার্ক ওয়েব কী, যেভাবে কাজ করে
হোয়াটসঅ্যাপে একবার দেখার পরই অদৃশ্য হয়ে যাবে ছবি ও ভিডিও
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের গবেষণাগারে সার্ভার দিয়েছে গ্রামীণফোন
পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন