advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের গবেষণাগারে সার্ভার দিয়েছে গ্রামীণফোন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের গবেষণাগারে সার্ভার দিয়েছে গ্রামীণফোন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের সঙ্গে পার্টনারশিপ চুক্তি সই করেছে গ্রামীণফোন
ফটো কার্ড প্রিন্ট

শিক্ষার্থীদের পাঠদান, গবেষণা কার্যক্রম এবং একাডেমিক গবেষণার কাজে সহায়তার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগকে সার্ভার দিয়েছে গ্রামীণফোন। এই উদ্যোগ বিভাগটির কম্পিউটিং সক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করার পাশাপাশি গ্রামীণফোনের নেটওয়ার্ক আধুনিকায়নের সময় অব্যবহৃত প্রযুক্তিপণ্যের পুনর্ব্যবহার নিশ্চিত করবে।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের পাঠদান ও গবেষণার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং, টেলিযোগাযোগ, সেমিকন্ডাক্টর ডিভাইস, নবায়নযোগ্য শক্তি ও রোবোটিকস।

আর তাই গ্রামীণফোনের দেওয়া সার্ভারটি জটিল সিমুলেশন পরিচালনা, বিশাল আকারের ডেটাসেট বিশ্লেষণ এবং বিভিন্ন মডেল তৈরি ও পরীক্ষা করার জন্য বাড়তি সার্ভারের প্রয়োজনীয়তা মেটাবে।সম্প্রতি রাজধানীর জিপি হাউসে এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সঙ্গে একটি পার্টনারশিপ চুক্তি সই করেছে গ্রামীণফোন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই এআই স্মার্ট চশমা ও আপনার গোপনীয়তা এআই স্মার্ট চশমা ও আপনার গোপনীয়তা সমুদ্রের নিচ দিয়ে যেভাবে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পৌঁছায় ইন্টারনেট সমুদ্রের নিচ দিয়ে যেভাবে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পৌঁছায় ইন্টারনেট আইপিভি৬ বাস্তবায়নে পিছিয়ে বাংলাদেশ আইপিভি৬ বাস্তবায়নে পিছিয়ে বাংলাদেশ উইন্ডোজ ১১ ব্যবহারের কিছু শর্টকাট উইন্ডোজ ১১ ব্যবহারের কিছু শর্টকাট
advertisement

ইসলামের মৌলিক আকিদা প্রচারে আলেমদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে

ইসলামের মৌলিক আকিদা, বিশুদ্ধ দ্বীনি শিক্ষা ও ইসলামী মূল্যবোধের প্রচার-প্রসারে আলেম সমাজকে আরও দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পুকুরে ডুবে প্রাণ গেলো শিশুর

মাদারীপুর জেলার শিবচরে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে জুনায়েদ হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রতিদিন দুর্গম ৩ মাইল পথ পাড়ি দিয়ে স্কুলে আসে আখিরুল

প্রতিদিন দুর্গম ৩ মাইল পথ পাড়ি দিয়ে স্কুলে আসে আখিরুল
প্রথম আলো চর আলোর পাঠশালার অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোঃ আখিরুল ইসলাম প্রতিদিন দুর্গম ৩ মাইল পথ পাড়ি দিয়ে স্কুলে আসে।

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের বুক চিরে জেগে ওঠা প্রত্যন্ত জনপদ প্রথম আলো চর। নদীভাঙন, বন্যা আর চরম দারিদ্র্যের সাথে নিত্য লড়াই করেই বেড়ে ওঠে এখানকার শিশুরা। তবে শত প্রতিকূলতাও দমাতে পারেনি অদম্য কিশোর মোঃ আখিরুল ইসলামকে। সে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত প্রথম আলো চর আলোর পাঠশালার অষ্টম শ্রেণির একজন নিয়মিত ও মেধাবী শিক্ষার্থী।

তার চোখে এখন একটাই বড় স্বপ্ন ভবিষ্যতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার হয়ে দেশের শিক্ষাব্যবস্থায় অবদান রাখা।চরাঞ্চলের আর দশটি পরিবারের মতো আখিরুলের পরিবারও প্রকৃতির বৈরিতা ও অর্থনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে। সংসারের কাজে বাবা-মাকে সাহায্য করা এবং যাতায়াতের দুর্গম পথ পাড়ি দিয়েও আখিরুল নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকে। পড়াশোনার প্রতি তার প্রবল আগ্রহ ও মনোযোগ শিক্ষকদের মুগ্ধ করে।

শ্রেণিকক্ষের পাঠ শেষ করে বাড়িতে ফিরেও সে নিয়মিত পাঠ্যবই অনুশীলন করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন