তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি দ্রুততম সময়ের মধ্যে নির্ধারণ করা হবে। আগামী ১ ডিসেম্বর থেকে তা কার্যকর হবে। এ ছাড়া দিনের গুরুত্বপূর্ণ খবর শুনুন অডিও সংবাদে...
সূত্র: প্রথম আলো
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি দ্রুততম সময়ের মধ্যে নির্ধারণ করা হবে। আগামী ১ ডিসেম্বর থেকে তা কার্যকর হবে। এ ছাড়া দিনের গুরুত্বপূর্ণ খবর শুনুন অডিও সংবাদে...
সূত্র: প্রথম আলো
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। দুই দেশের রাজনৈতিক বৈরিতার প্রভাব প্রায়ই পড়ে খেলার মাঠে। ক্রিকেটে সাম্প্রতিক সময়ে দুই দলের খেলোয়াড়দের হাত না মেলানো নিয়ে কম আলোচনা হয়নি। অথচ ফুটবল দেখাল ভিন্ন এক ছবি।আজ ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিয়ে সৌহার্দ্যের দারুণ এক দৃষ্টান্ত স্থাপন করল ভারত ও পাকিস্তান।
সাফের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রানার্সআপ পাকিস্তান দলকে প্রথমে গার্ড অব অনার দেয় চ্যাম্পিয়ন ভারত। এরপর ভারতীয় খেলোয়াড়দেরও গার্ড অব অনার দিয়ে সম্মান জানায় পাকিস্তান দল।দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এমন সৌজন্য বিনিময় যেন মনে করিয়ে দিল, মাঠের লড়াই শেষ হলেও প্রতিপক্ষের প্রতি সম্মান হারিয়ে যায় না।অবশ্য টুর্নামেন্ট শুরুর আগে থেকেই ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে ছিল বাড়তি আগ্রহ।
রাজনৈতিক বৈরিতার প্রভাব ফুটবল মাঠেও পড়বে কি না, সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন উঠেছিল দুই দলের কোচের কাছে।
সূত্র: প্রথম আলো
দেশের নদী, খাল ও জলাশয়ের নাব্যতা ফিরিয়ে আনতে বড় একটি প্রকল্প নিয়েছে সরকার। এর মাধ্যমে ৮ বিভাগের ৬৪ জেলার ৪৪৪টি উপজেলায় খাল, ছোট নদী ও জলাশয় খনন এবং পুনঃখনন করা হবে। জলাবদ্ধতা নিরসন, কৃষিতে সেচসুবিধা বাড়ানো, মৎস্যসম্পদ উন্নয়ন এবং নদীভাঙন রোধের লক্ষ্যে নেওয়া এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৯২২ কোটি টাকা, যা সরকারের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে।
‘দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখননের মাধ্যমে নিষ্কাশন ও সেচসুবিধা বৃদ্ধি’ শীর্ষক এ প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এর মেয়াদ প্রস্তাব করা হয়েছে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত। প্রকল্পটির আওতায় শুধু খননকাজ নয়, নদী ও খালের অবৈধ দখল উচ্ছেদ, পাড় সংরক্ষণ, বৃক্ষরোপণ, ডিজিটাল ডেটাবেজ তৈরির পরিকল্পনাও রয়েছে।
প্রকল্পটি কাল বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তোলা হবে।বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারে ২০ হাজার কিলোমিটার নৌপথ খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।
সূত্র: প্রথম আলো
গাজীপুরের জোড়পুকুর এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন