advertisement

ফিলিপাইনে আঞ্চলিক মিত্রদের নিয়ে ট্রাম্পের বৈঠক, বাইরে ব্যাপক বিক্ষোভ

ফিলিপাইনে আঞ্চলিক মিত্রদের নিয়ে ট্রাম্পের বৈঠক, বাইরে ব্যাপক বিক্ষোভ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফর ও ‘প্যাক্স সিলিকা’ প্রকল্পের প্রতিবাদে লিওয়াসাং বোনিফাসিও প্লাজায় ট্রাম্পের কুশপুত্তলিকায় আঘাত করছেন বিক্ষোভকারীরা। ম্যানিলা, ফিলিপাইন। ১৭ নভেম্বর, ২০২৬
ফটো কার্ড প্রিন্ট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন দিনের এশিয়া সফর শুরু করেছেন। মঙ্গলবার তিনি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আঞ্চলিক মিত্র ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। ট্রাম্পের ম্যানিলা সফরের প্রতিবাদে সেখানে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

চীনের শেনজেনে বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বহুল আলোচিত ত্রিপক্ষীয় বৈঠকের আগে এ কূটনৈতিক তৎপরতা শুরু করলেন ট্রাম্প।মধ্যবর্তী নির্বাচনে নিজ দল রিপাবলিকান পার্টির পরাজয় ও চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এই এশিয়া সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে। আগামীকাল শেনজেনে অ্যাপেক সম্মেলন শুরু হচ্ছে।মঙ্গলবার ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে যোগ দেন ট্রাম্প।

এরই ফাঁকে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক জোট ‘কোয়াড’-এর বৈঠকেও অংশ নেন তিনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন লাভার বয় ইমেজের রবার্ট প্যাটিনসন বাস্তবে কতটা রোমান্টিক লাভার বয় ইমেজের রবার্ট প্যাটিনসন বাস্তবে কতটা রোমান্টিক পরীক্ষায় শিক্ষার্থী ছয় বিষয়ে অকৃতকার্য, প্রধান শিক্ষককে চড়থাপ্পড় মারলেন অভিভাবক পরীক্ষায় শিক্ষার্থী ছয় বিষয়ে অকৃতকার্য, প্রধান শিক্ষককে চড়থাপ্পড় মারলেন অভিভাবক পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে ও অন্যান্য খবর পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে ও অন্যান্য খবর প্রতিটি ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিটি ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement

আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন, কুকুরকে কুকুরের মতোই ডিল করতে হবে: আবিদুল

আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন, কুকুরকে কুকুরের মতোই ডিল করতে হবে: আবিদুল
আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেছেন, কুকুরকে কুকুরের মতোই ডিল করতে হবে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রামপুরায় পুলিশ বক্সের সামনে বাসে আগুন

রামপুরায় পুলিশ বক্সের সামনে বাসে আগুন
রাজধানীর মহাখালী, পল্লবী, বাড্ডার পর এবার রামপুরায় পুলিশ বক্সের সামনে রাইদা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যে দৃশ্য ক্রিকেটে বিরল, সাফ ফুটবলে সেটাই দেখাল ভারত-পাকিস্তান

যে দৃশ্য ক্রিকেটে বিরল, সাফ ফুটবলে সেটাই দেখাল ভারত-পাকিস্তান
আবারও সাফ ফুটবলে চ্যাম্পিয়ন ভারত

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। দুই দেশের রাজনৈতিক বৈরিতার প্রভাব প্রায়ই পড়ে খেলার মাঠে। ক্রিকেটে সাম্প্রতিক সময়ে দুই দলের খেলোয়াড়দের হাত না মেলানো নিয়ে কম আলোচনা হয়নি। অথচ ফুটবল দেখাল ভিন্ন এক ছবি।আজ ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিয়ে সৌহার্দ্যের দারুণ এক দৃষ্টান্ত স্থাপন করল ভারত ও পাকিস্তান।

সাফের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রানার্সআপ পাকিস্তান দলকে প্রথমে গার্ড অব অনার দেয় চ্যাম্পিয়ন ভারত। এরপর ভারতীয় খেলোয়াড়দেরও গার্ড অব অনার দিয়ে সম্মান জানায় পাকিস্তান দল।দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এমন সৌজন্য বিনিময় যেন মনে করিয়ে দিল, মাঠের লড়াই শেষ হলেও প্রতিপক্ষের প্রতি সম্মান হারিয়ে যায় না।অবশ্য টুর্নামেন্ট শুরুর আগে থেকেই ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে ছিল বাড়তি আগ্রহ।

রাজনৈতিক বৈরিতার প্রভাব ফুটবল মাঠেও পড়বে কি না, সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন উঠেছিল দুই দলের কোচের কাছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন