advertisement

রাশিয়ার সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত ১৯

রাশিয়ার সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত ১৯
রাশিয়ার কেমেরোভো অঞ্চলের ইয়াগুনোভো গ্রামের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার মুহূর্তের দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে পাওয়া ভিডিওর একটি স্থিরচিত্রে এ দৃশ্য দেখা যায়। ১৭ নভেম্বর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট

রাশিয়ার দক্ষিণ-পশ্চিম সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে দেশটির একটি সামরিক পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় উড়োজাহাজে থাকা ১৯ আরোহীর সবাই নিহত হয়েছেন।গতকাল মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া (আরআইএ)।সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল আন-১২ মডেলের সামরিক পরিবহন বিমান।

জনবসতিহীন এলাকায় এটি ভেঙে পড়ে।দুর্ঘটনাস্থল থেকে টেলিগ্রামে দেওয়া এক বার্তায় আঞ্চলিক গভর্নর ইলিয়া সেরেদিউক বলেন, জরুরি উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তাঁদের প্রধান কাজ এখন দুর্ঘটনার তদন্তে সহায়তা করা।অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে দুর্ঘটনাস্থল দেখা গেছে। ইয়াগুনোভো গ্রামের কাছে ধারণ করা ওই ভিডিওতে সেরেদিউক বলেন, দুর্ঘটনার সময় উড়োজাহাজটি ওই অঞ্চলের ওপর দিয়ে উড়ছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আর্মেনিয়ার টিভি টক শোতে রাজনৈতিক বিতর্ক রূপ নিল হাতাহাতিতে আর্মেনিয়ার টিভি টক শোতে রাজনৈতিক বিতর্ক রূপ নিল হাতাহাতিতে স্ত্রীকে হারিয়ে কেমন কাটছে মাহাথিরের দিন স্ত্রীকে হারিয়ে কেমন কাটছে মাহাথিরের দিন নেতানিয়াহুর প্রার্থীকে হারিয়ে ইসরায়েলের স্পিকার হলেন আইজেনকটের ঘনিষ্ঠ মাতান কাহানা নেতানিয়াহুর প্রার্থীকে হারিয়ে ইসরায়েলের স্পিকার হলেন আইজেনকটের ঘনিষ্ঠ মাতান কাহানা তিন আলাদা উদ্দেশ্য নিয়ে এক টেবিলে ট্রাম্প, পুতিন ও সি, কী থাকতে পারে আলোচনায়? তিন আলাদা উদ্দেশ্য নিয়ে এক টেবিলে ট্রাম্প, পুতিন ও সি, কী থাকতে পারে আলোচনায়? তিন আলাদা উদ্দেশ্য নিয়ে এক টেবিলে ট্রাম্প, পুতিন ও সি, কী থাকতে পারে আলোচনায়? তিন আলাদা উদ্দেশ্য নিয়ে এক টেবিলে ট্রাম্প, পুতিন ও সি, কী থাকতে পারে আলোচনায়?
advertisement

সোনার গয়নার জন্য মাকে হত্যা করে বস্তাবন্দি, ছেলে গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বর্ণালংকারের লোভে মতিফুল বেগম নামে এক নারীকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাদকাসক্ত ছেলেসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মহাখালী সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালী সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় ১ ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মেহেরপুরে ‘জয় বাংলা’ লেখা চিরকুটসহ ৬ ককটেল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মেহেরপুরের সীমান্তবর্তী তেঁতুলবাড়ীয়া গ্রামের দুটি পৃথক স্থান থেকে ছয়টি ককটেল উদ্ধার করেছে বিজিবি ও পুলিশের একটি টিম। ককটেলের সঙ্গে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন