চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে এই ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি। নগরের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বুধবার সকালে প্রথম আলোকে বলেন, ‘আগুন লাগার ঘটনা ঠিক আছে। তবে আগুন দেওয়া হয়েছিল পুলিশ বক্সের সামনে কাপড়জাতীয় কোনো কিছুতে।
পরে তা থেকে আগুন বক্সে ছড়িয়ে পড়ে।’ তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে চিহ্নিত করা যায়নি। সকালে ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এখন তা যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।এদিকে পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, নগরের মুরাদপুরে উড়ালসড়কের নিচে থাকা পুলিশ বক্সটিতে আগুন জ্বলছে।
এর পাশ দিয়েই বিভিন্ন যানবাহন চলাচল করছে।
সূত্র: প্রথম আলো

পিরোজপুরে ভোরে দুই বাসে আগুন, ভেতর থেকে চালকের সহকারীর লাশ উদ্ধার
টুঙ্গিপাড়া থানা থেকে এখনো উড়ছে ধোঁয়া, পড়ে আছে পুলিশের পুড়ে যাওয়া গাড়ি
ফেনীতে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটুনি, পুলিশের গাড়িতে হামলা
শন কনারি থেকে ড্যানিয়েল ক্রেগ, আগের ছয় জেমস বন্ড কে কেমন ছিলেন
মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন