advertisement

অ্যাপলের ক্লাউডনির্ভর বিভিন্ন সেবায় বিভ্রাট

অ্যাপলের ক্লাউডনির্ভর বিভিন্ন সেবায় বিভ্রাট
কারিগরি ত্রুটির কারণে অনেক দেশে অ্যাপলের ক্লাউডনির্ভর বিভিন্ন সেবা ব্যবহার করা যায়নি
ফটো কার্ড প্রিন্ট

মাইক্রোসফটের পর কারিগরি বিভ্রাটের কবলে পড়েছে অ্যাপলের ক্লাউডনির্ভর বিভিন্ন সেবা। এর ফলে গতকাল মঙ্গলবার আইক্লাউড, অ্যাপ স্টোর, অ্যাপল ওয়ালেটসহ বেশ কিছু অ্যাপল সেবায় প্রবেশ করতে সমস্যার মুখে পড়েন বিভিন্ন দেশের ব্যবহারকারীরা। আইক্লাউডসহ নিজেদের বেশ কয়েকটি সেবায় ত্রুটি দেখা দেওয়ার বিষয়টি স্বীকার করে অ্যাপল জানিয়েছে, অভ্যন্তরীণ প্রযুক্তি হালনাগাদের কারণে এই সমস্যা তৈরি হয়েছিল।

সমস্যা সমাধানের কাজ চলছে এবং অনেক সেবা আবার সচল হয়েছে।অ্যাপলের একজন মুখপাত্র জানান, ‘অভ্যন্তরীণ আপডেটের কারণে কিছু বিভ্রাট ঘটার পর আমাদের অনেক সিস্টেম আবার সচল হয়েছে। যত দ্রুত সম্ভব অন্য সিস্টেমগুলো অনলাইনে আনার জন্য আমরা কাজ করছি।’ ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার সকাল থেকে সমস্যার তথ্য আসতে শুরু করে।

পরে আজ বুধবার সকাল ৬টা থেকে (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্রে সমস্যার সমাধান শুরু হয়েছে।যুক্তরাষ্ট্র ছাড়াও ব্রাজিল, গ্রিস ও লাটভিয়ার ব্যবহারকারীরাও অ্যাপল সেবা ব্যবহার করতে গিয়ে সমস্যার মুখোমুখি হয়েছেন বলে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মালয়েশিয়া ও হংকংয়ের পর বাংলাদেশে ওয়াই–ফাই ৮ রাউটার ছাড়ল টিপি–লিংক মালয়েশিয়া ও হংকংয়ের পর বাংলাদেশে ওয়াই–ফাই ৮ রাউটার ছাড়ল টিপি–লিংক যুক্তরাষ্ট্রে উবারচালকদের ব্যক্তিগত তথ্য ফাঁস যুক্তরাষ্ট্রে উবারচালকদের ব্যক্তিগত তথ্য ফাঁস ডার্ক ওয়েব কী, যেভাবে কাজ করে ডার্ক ওয়েব কী, যেভাবে কাজ করে হোয়াটসঅ্যাপে একবার দেখার পরই অদৃশ্য হয়ে যাবে ছবি ও ভিডিও হোয়াটসঅ্যাপে একবার দেখার পরই অদৃশ্য হয়ে যাবে ছবি ও ভিডিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের গবেষণাগারে সার্ভার দিয়েছে গ্রামীণফোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের গবেষণাগারে সার্ভার দিয়েছে গ্রামীণফোন
advertisement

বিইউপির ভর্তি পরীক্ষা পেছাল, দ্বিতীয়বার আবেদনের সুযোগ

বিইউপির ভর্তি পরীক্ষা পেছাল, দ্বিতীয়বার আবেদনের সুযোগ

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবারের ভর্তি পরীক্ষায়ও সেকেন্ড টাইম বা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ আছে শিক্ষার্থীদের। ২০২৫ ও ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন বিইউপিতে ভর্তি হতে।

সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ‘অ্যাডমিশন’ লিংকে প্রবেশ করে আবেদন করতে পারবেন।বিইউপিতে সেকেন্ড টাইম পরীক্ষার সুযোগ থাকছে।

১ ডিসেম্বর ২০২৬ থেকে ৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত আবেদন চলবে।আবেদন শেষ হওয়ার পর ১০ জানুয়ারি ২০২৭ তারিখে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পিরোজপুরে দুই বাসে আগুন, একজনের লাশ উদ্ধার

পিরোজপুরে দুই বাসে আগুন, একজনের লাশ উদ্ধার
পিরোজপুুুরে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বুধবার সকালে তোলা

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালকের এক সহকারী (হেলপার) দগ্ধ হয়ে মারা গেছেন। আজ বুধবার ভোর চারটার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সিয়াম (২৫)। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইদিলকাঠি গ্রামের কবির হোসেনের ছেলে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গাইবান্ধায় বিছানায় পড়ে ছিল মা ও ছেলের মরদেহ, এক নারী আটক

গাইবান্ধায় বিছানায় পড়ে ছিল মা ও ছেলের মরদেহ, এক নারী আটক
লাশ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বসতঘর থেকে মা ও শিশুছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ। তিনি নিহত গৃহবধূর সতিন।নিহত দুজন হলেন মা আঁখি বেগম (৩৫) ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলে আদিল। আঁখি বেগম ওই গ্রামের আবদুর রাজ্জাক মিয়ার প্রথম স্ত্রী। আদিল তাঁদের তৃতীয় সন্তান।

আবদুর রাজ্জাক ঠাকুরগাঁওতে রেলওয়ে বিভাগে চাকরি করেন।পুলিশ জানায়, আঁখি বেগমের বড় মেয়ে গতকাল সকালে নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল। সন্ধ্যায় সেখান থেকে ফিরে সে ঘরে বিছানার ওপর মা ও ছোট ভাইয়ের মরদেহ পড়ে থাকতে দেখে। একপর্যায়ে তার চিৎকারে আশপাশের লোকজন সেখানে জড়ো হয়।

পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।এ সময় আঁখি বেগমের স্বামী আবদুর রাজ্জাক ঠাকুরগাঁওয়ে ছিলেন।আজ বুধবার সকালে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন