advertisement

ফাঁকা বাসায় গলায় ফাঁস স্কুলছাত্রীর, হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা

ফাঁকা বাসায় গলায় ফাঁস স্কুলছাত্রীর, হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা
ফটো কার্ড প্রিন্ট
রাজধানী ডেমরা থানাধীন একটি বাসায় ইভা আক্তার ফারজানা (১৩) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ফরিদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা ফরিদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এমপি নদভীর বিরুদ্ধে মামলা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এমপি নদভীর বিরুদ্ধে মামলা মতপ্রকাশের কারণে ১০ মাসে গ্রেফতার ৬৬, পিটুনিতে নিহত ২: এইচআরএসএস মতপ্রকাশের কারণে ১০ মাসে গ্রেফতার ৬৬, পিটুনিতে নিহত ২: এইচআরএসএস অন্যের দুর্নীতির দায় শ্রমিকরা কেন কম মজুরি নিয়ে বহন করবেন অন্যের দুর্নীতির দায় শ্রমিকরা কেন কম মজুরি নিয়ে বহন করবেন সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে ২৫ কারখানায় উৎপাদন বন্ধ সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে ২৫ কারখানায় উৎপাদন বন্ধ
advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে কেমব্রিজ ডিকশনারির বর্ষসেরা শব্দ কেন ‘হিউম্যান’

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে কেমব্রিজ ডিকশনারির বর্ষসেরা শব্দ কেন ‘হিউম্যান’
রোবটের সঙ্গে মানুষের মেলবন্ধন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে বিশ্বজুড়ে আলোচনা ও বিতর্কের মধ্যে ২০২৬ সালে কেমব্রিজ ডিকশনারির বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছে ‘হিউম্যান’ (মানুষ)।

এআইয়ের দ্রুত অগ্রগতির কারণে মানুষ ও যন্ত্রের মধ্যকার পার্থক্য যখন ক্রমেই অস্পষ্ট হয়ে উঠছে, তখন ‘মানুষ হওয়া’ (মানুষের স্বতন্ত্র গুণাবলি, অনুভূতি, সীমাবদ্ধতা ও মানবিক পরিচয়) বলতে আসলে কী বোঝায়, সে প্রশ্নই সামনে এসেছে।আজ বুধবার প্রকাশিত এক বিবৃতিতে কেমব্রিজ ডিকশনারি জানায়, ‘হিউম্যান’ শব্দের অর্থ হলো দেবতা, প্রাণী বা যন্ত্রের বিপরীতে মানুষের যেসব গুণ, ত্রুটি ও অনুভূতি রয়েছে, সেটিই।ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, এর অর্থ কীশব্দটি বর্ষসেরা হিসেবে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে অভিধান কর্তৃপক্ষ বলেছে, এ বছর বিশ্বজুড়ে মানুষ হওয়ার প্রকৃত অর্থ কী, তা নিয়ে বিতর্ক হয়েছে।

এর পেছনে বড় কারণ এআইয়ের অগ্রগতি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শিল্পীর হাতে আঁকা স্কেচ থেকে জাতীয় লিগের শিল্ড: কী আছে এতে, আর কী আসছে

শিল্পীর হাতে আঁকা স্কেচ থেকে জাতীয় লিগের শিল্ড: কী আছে এতে, আর কী আসছে
জাতীয় লিগে চ্যাম্পিয়ন শিল্ড নিয়ে খুলনা অধিনায়ক মোহাম্মদ মিঠুন। গতকাল চ্যাম্পিয়ন হয় খুলনা

নতুন কিছু করতে হবে, জাতীয় লিগ হতে হবে আকর্ষণীয়, বাড়াতে হবে খেলার মান। সেই চিন্তা থেকে টসের সময় অধিনায়কদের গায়ে ব্লেজার উঠল, সব দলকে দেওয়া হলো ভিন্ন ভিন্ন রঙের ব্যাগি ক্যাপ ও হেলমেট। ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা এসেছিল আগেই, কাউন্টি ক্রিকেটের আদলে মূল প্রথম শ্রেণির আসরের পাশাপাশি হয়েছে ‘সেকেন্ড ইলেভেন’ নামে দ্বিতীয় সারির ক্রিকেটারদের একটা টুর্নামেন্টও।এত নতুনত্বের শেষটা কি আর যেনতেনভাবে করলে হয়!

গতকাল শেষ হওয়া ২৮তম জাতীয় লিগের শেষ দৃশ্যেও তাই থাকল চমক। পুরস্কার হিসেবে এত দিনের ট্রফির পরিবর্তে চ্যাম্পিয়ন দল এবার পেয়েছে সেগুন কাঠের ওপর সোনালি ব্রাস মেটালের নকশা করা সুদৃশ্য এক শিল্ড, যেটির নকশা হয়েছে দেশের প্রখ্যাত চারুশিল্পী ও ডিজাইনার আহমেদ নেওয়াজের হাতে আঁকা স্কেচ থেকে।শুধু চ্যাম্পিয়নের পুরস্কার শিল্ডের নকশাই নয়, জাতীয় লিগের ব্যক্তিগত অর্জনের পুরস্কারগুলোর নকশাও করেছেন তিনি।

বিসিবির টুর্নামেন্ট কমিটির ব্যবস্থাপক আবু ইমাম মোহাম্মদ কাওসার জানিয়েছেন, সব কটি পুরস্কারের নকশাই আহমেদ নেওয়াজ প্রথমে হাতে এঁকেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রবল ঘূর্ণিঝড় হয়ে উঠল ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা

প্রবল ঘূর্ণিঝড় হয়ে উঠল ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা
ঘূর্ণিঝড়

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘আকভান’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি এখন ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এটি উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যে টেকনাফসহ কক্সবাজার ও চট্টগ্রামের কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। আগামীকাল থেকে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির বিস্তার ঘটতে পারে।

শনিবার দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি হতে পারে।

কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।আজ বুধবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় থাকা প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘূর্ণিঝড়টির কেন্দ্র আজ সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ১ হাজার ২২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ১ হাজার ১৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন