তুরস্কের কোনিয়ায় ৯ হাজার বছরের প্রাচীন চাতালহুয়েক গ্রাম। নব্যপ্রস্তর যুগের এই গ্রামটিতে কোনো প্রচলিত রাস্তা নেই। মাটির তৈরি বর্গাকৃতির ঘরগুলো একটির দেয়াল আরেকটির সঙ্গে যুক্ত। কিছুটা বাংলাদেশের হাওরাঞ্চলের প্রাচীন হাটিবান্ধা গ্রামের মতো। মানুষ ঘরের ছাদের ওপর দিয়ে চলাচল করত এবং ওপর থেকে একটি মইয়ের মাধ্যমে ঘরে প্রবেশ করত। ঘরের ভেতর থাকার জায়গা, শস্যাগার ও রান্নার জায়গা আছে। মৃত স্বজনকে ঘরের মেঝেতেই সমাধিস্থ করা হতো।
ঘরের দেয়ালে পশুশিকার, পশুপালন ও কৃষিজীবনের নানা দেয়ালচিত্র। এখন আর এই গ্রামে কোনো মানুষ নেই। ইউনেসকো ঘোষিত বিশ্ব-ঐতিহ্য অঞ্চল এটি।
প্রত্নতাত্ত্বিক খননে যতটুকু অস্তিত্ব পাওয়া যাচ্ছে কঠোর নিরাপত্তাবলয় তৈরি করে তা প্রদর্শন করা হচ্ছে।তুরস্কের আন্তালিয়ায় চলমান বৈশ্বিক জলবায়ু সম্মেলনে (কপ৩১) জলবায়ু অভিবাসন ও বাস্তুচ্যুতি নিয়ে আলাপ হলেও ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য কোনো অঙ্গীকার হয়নি।সব দোষ ‘জলবায়ু ঘোষের’ নয়প্রাচীন পৃথিবীর প্রথম দিকের গ্রাম গোবেকলিতেপে যেতে পারিনি বলে মনটা অস্থির ছিল।
সূত্র: প্রথম আলো

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে কেমব্রিজ ডিকশনারির বর্ষসেরা শব্দ কেন ‘হিউম্যান’
হুতিরা সৌদি আরবের কিছু অংশ ‘দখল’ করেছে, পডকাস্টার কার্লসনের এই দাবি কতটা সত্য
সেনাবাহিনীর স্বল্প মেয়াদে নিয়োগ প্রকল্পে পরিবর্তন আনছে ভারত সরকার, কেন এ নিয়ে বিতর্...
অপরাধীদের সাজা স্থগিতের পর ভীতসন্ত্রস্ত বিলকিস গুজরাট ছেড়ে চলে গেছেন
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবার পাল্টাপাল্টি হামলা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন