কিশোর বয়সটাই হলো কৌতূহলের। অজানাকে জানার কৌতূহল। আকাশের ওই মিটমিটে তারাগুলো আসলে কী, ডাইনোসররা কেন পৃথিবী থেকে হারিয়ে গেল কিংবা মানুষের মগজের ভেতর ঠিক কী চলে—এমন হাজারো প্রশ্ন সারাক্ষণ উঁকি দেয় কচি মনে। কিন্তু বিজ্ঞানের বইয়ের কথা শুনলে কিশোর মনে জেঁকে বসে একধরনের ভয়—জটিল তত্ত্ব, খটমটে পরিভাষা আর কঠিন সব সমীকরণের ভয়।ফলে বিজ্ঞানের প্রতি আগ্রহ ধরে রাখা ছেলেমেয়েদের জন্য কঠিন হয়ে পড়ে।
ভড়কে যায় কিশোরের পাঠকসত্তা। তবে সব বইয়ের ক্ষেত্রে কিন্তু একই কথা খাটে না। বিশেষ করে জনপ্রিয় বিজ্ঞানের বইগুলোর ক্ষেত্রে। বিশ্বজুড়ে বিজ্ঞানের প্রতি ভালোবাসা তৈরিতে এ বইগুলোর ভূমিকা অসীম। এদের মধ্যেও আলাদা একটা ভাগ আছে, যা লেখা হয় কেবল কিশোরদের কথা ভেবে। তেমনই একটি বই নিয়ে কথা বলব আজ।কিশোরদের বিজ্ঞানভীতি দূর করার দারুণ এক কৌশল বাতলে দিয়েছেন মার্কিন লেখক ও কার্টুনিস্ট হোর্হে চ্যাম।
তাঁর লেখা অলিভার’স গ্রেট বিগ ইউনিভার্স নামের একটি বইয়ের মাধ্যমে।আপেক্ষিকতার গভীরেমহাবিশ্বের অলিতে-গলিতে এক রুদ্ধশ্বাস অভিযানের কাহিনি বলা যেতে পারে বইটিকে।
সূত্র: প্রথম আলো

প্রবল ঘূর্ণিঝড় হয়ে উঠল ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা
একটি পুরস্কার, একরাশ অপেক্ষা আর বন্ধুত্বের জলধারা
ডিএনসিসি প্রশাসক মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ের নিচে হামলা–ভাঙচুর
ছাত্র ইউনিয়ন নেতাকে গভীর রাতে বাসা থেকে তুলে নিল ডিবি, ছাড়া হলো ১০ ঘণ্টা পর
টুঙ্গিপাড়ায় গাছ ফেলে সড়ক অবরোধ, পড়ে আছে পুলিশের পোড়া গাড়ি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন