অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের একটি এলাকায় সশস্ত্র অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলিতে ৭২ বছর বয়সী এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে এ ঘটনার পর ওই নারীর ছেলে ও নাতিকে আটক করেছে ইসরায়েলিরা।প্রত্যক্ষদর্শী ও ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, ওই এলাকায় সম্প্রতি ফিলিস্তিনিদের বেশ কয়েকটি বাড়ি দখল করে নিয়েছে অবৈধ বসতি স্থাপনকারীরা।ওই নারীর মৃত্যুর বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী কোনো প্রতিক্রিয়া জানায়নি।
তবে এলাকাটিতে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সংঘর্ষের ঘটনার কথা জানিয়েছে। তাদের দাবি, শুরুতে একজন ফিলিস্তিনি গাড়ি নিয়ে হামলা চালিয়েছেন।পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলিতে ফিলিস্তিনি নারী নিহত, আহত ১০প্রত্যক্ষদর্শীরা জানান, ফিলিস্তিনি ওই নারীর বাড়ির বাইরে একদল অবৈধ বসতি স্থাপনকারী গুলি চালাতে শুরু করে। এ সময় নিজেদের রক্ষায় ফিলিস্তিনি বাসিন্দারা পাল্টা পাথর ছুড়তে থাকেন।
পরে আরও অবৈধ বসতি স্থাপনকারী সেখানে এসে ফিলিস্তিনিদের বাড়ি লক্ষ্য করে গুলি চালায়।নিহত ওই নারীর বাড়ি ইসরায়েলিদের গুলির লক্ষ্যবস্তু ছিল।
সূত্র: প্রথম আলো

ফিলিস্তিনের গাছ আর পবিত্র ভূমির ওপর কেন এত ক্ষোভ ইসরায়েলিদের, কেন সব পুড়িয়ে দিচ্ছে
মাইক্রোসফট থেকে এনএসএ: এক সপ্তাহে প্রযুক্তি–দুনিয়ায় কেন একের পর এক বিভ্রাট
ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক প্রস্তুতি, ফের কি শুরু হচ্ছে যুদ্ধ?
ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক প্রস্তুতি, ফের কি শুরু হচ্ছে যুদ্ধ?
হিন্দুত্ববাদকে পুঁজি করেই উত্তর প্রদেশ বিধানসভায় জিততে চান যোগী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন