পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে ৮৬ মিনিটে গোল খেয়ে হারের পর শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে ছিলেন হামজা চৌধুরী। তাঁর উদাস চাহনিতেই যেন ফুটে উঠেছিল গোটা বাংলাদেশের হাহাকার। হাঁটু গেড়ে বসে পড়েন সতীর্থরা।জামাল ভূঁইয়ার চোখেমুখে তখন স্পষ্ট ক্ষোভ। ম্যাচের ৯০ মিনিট পেরিয়ে যোগ করা সময়ে তাঁকে মাঠে নামানোর চাপা অসন্তোষ আর দলের ভেতরের মতবিরোধ যেন আর আড়াল থাকল না।
জামাল পরে খোলামেলাই সাংবাদিকদের বলেছেন, খেলোয়াড়দের পাশাপাশি টিম ম্যানেজমেন্টকেও আরও শিখতে হবে। পাকিস্তান ম্যাচের হারের জন্য কোচ টমাস ডুলির দিকেই স্পষ্ট আঙুল তুলেছিলেন বাংলাদেশের বিদায়ী অধিনায়ক।সেমিফাইনালের সেই রাতের বিষাদ আর ক্ষোভের মধ্যেই ১৭ নভেম্বর ঢাকায় শেষ হয়েছে ১৫তম সাফ ফুটবল। ঘরের মাঠে দর্শক হয়ে প্রতিবেশী ভারত-পাকিস্তানের ফাইনাল দেখাটা স্বাগতিকদের জন্য ছিল ভীষণ কষ্টের।
তবে মাঠে স্বপ্নভঙ্গের পরও ফাইনাল শেষে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কণ্ঠে শোনা গেছে সফলভাবে টুর্নামেন্ট শেষ করার তৃপ্তির কথা।
সূত্র: প্রথম আলো

শেষ দিনে হারের শঙ্কা নিয়েই নামতে হবে বাংলাদেশকে
ওয়ানডেতে এমন দুর্দিন আগে দেখেনি অস্ট্রেলিয়া
‘পুরো দলই জানত, আমি বল টেম্পারিং করছি’: আট বছর পর মুখ খুললেন ক্যামেরন ব্যানক্রফট
১০ জনের ৮ জনই তাঁর হাতে আউট, বিশ্ব রেকর্ড গড়লেন লিটন
গোল করে বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম কেনদ্রিক

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন