advertisement

‘পুরো দলই জানত, আমি বল টেম্পারিং করছি’: আট বছর পর মুখ খুললেন ক্যামেরন ব্যানক্রফট

‘পুরো দলই জানত, আমি বল টেম্পারিং করছি’: আট বছর পর মুখ খুললেন ক্যামেরন ব্যানক্রফট
২০১৮ সালে কেপ টাউন টেস্টে বল টেম্পারিং–কাণ্ডে নিষিদ্ধ হয়েছিলেন স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট
ফটো কার্ড প্রিন্ট

উসমান খাজার মতো ক্যামেরন ব্যাকক্রফটও বললেন একই কথা। বল টেম্পারিংয়ে নাম আসা এই ক্রিকেটার জানিয়েছেন, ঘটনাটি জানত পুরো অস্ট্রেলিয়া দল। এর আগে উসমান খাজা তাঁর আত্মজীবনী ‘সবর’ ২০১৮ সালের কেপটাউন টেস্টে বল টেম্পারিং–কাণ্ডে পুরো দলের জড়িত থাকার কথা জানিয়েছিলেন।

যা অস্বীকার করেছেন পেসার ও বর্তমান দলের অধিনায়ক প্যাট কামিন্স।প্রায় চার হাজার শব্দের একটি নিবন্ধে কামিন্সের বক্তব্য তাঁকে ‘রাগান্বিত, বিশ্বাসঘাতকতার শিকার ও একাকীবোধ’ করিয়েছে বলে দাবি করেছেন ব্যানক্রফট। নিবন্ধটি প্রথমে প্রকাশিত হয় অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’-এ।নিবন্ধে ব্যানক্রফট স্বীকার করেছেন, ২০১৮ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্তের সময় তিনি পুরো সত্য প্রকাশ করেননি।

বল টেম্পারিং কখন শুরু হয়েছিল, কত দিন ধরে চলেছিল এবং দলের অন্য খেলোয়াড় ও কোচিং স্টাফের সম্পৃক্ততা ও বিষয়টি সম্পর্কে তাঁদের জানাশোনার তথ্য তিনি গোপন করেছিলেন।ব্যানক্রফট লিখেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় বলের ওপর স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি শুধু আমাদের তিনজন—স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও আমিই নই, পুরো দলই জানত।’তদন্তের সময় সত্য গোপন করার কারণও ব্যাখ্যা করেছেন তিনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

১০ জনের ৮ জনই তাঁর হাতে আউট, বিশ্ব রেকর্ড গড়লেন লিটন ১০ জনের ৮ জনই তাঁর হাতে আউট, বিশ্ব রেকর্ড গড়লেন লিটন গোল করে বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম কেনদ্রিক গোল করে বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম কেনদ্রিক শিল্পীর হাতে আঁকা স্কেচ থেকে জাতীয় লিগের শিল্ড: কী আছে এতে, আর কী আসছে শিল্পীর হাতে আঁকা স্কেচ থেকে জাতীয় লিগের শিল্ড: কী আছে এতে, আর কী আসছে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচে গোল না খাওয়ার রেকর্ড এখন মার্তিনেজেরও আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচে গোল না খাওয়ার রেকর্ড এখন মার্তিনেজেরও ১০বার ৭ গোল করা আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় জয় কোনটি ১০বার ৭ গোল করা আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় জয় কোনটি
advertisement

এক সপ্তাহ পর ফিরে এসে ঘরে স্বামীর গলিত মরদেহ পেলেন স্ত্রী

এক সপ্তাহ পর ফিরে এসে ঘরে স্বামীর গলিত মরদেহ পেলেন স্ত্রী
রাজধানীর কদমতলী থানাধীন এলাকার একটি বাসা থেকে মো. জনি (২৯) নামের এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের গাড়ি চুরি

পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের গাড়ি চুরি
চট্টগ্রাম নগরের হালিশহরে জেলা পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের একটি পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ছোটপুল এলাকায় এ ঘটনা ঘটে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শ্রীলঙ্কার ক্ষমতাসীন দলের মহাসচিবের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

শ্রীলঙ্কার ক্ষমতাসীন দলের মহাসচিবের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক
শ্রীলঙ্কার ক্ষমতাসীন রাজনৈতিক দল ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) মহাসচিব ড. নিহাল আবেসিংহের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন