মূল সূত্র: বিস্তারিত পড়ুন
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সম্পাদক নিখিলের মিরপুরের বাসায় হামলা-আগুন
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
দেশের প্রায় ৬৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ এখন আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় এসেছেন। তাঁদের অন্তত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল আর্থিক সেবা (এমএফএস), ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান, বিমা কিংবা পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের কোনো না কোনোটিতে অন্তত একটি হিসাব রয়েছে। তবে এখনো দেশের ৩৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ এসব আর্থিক সেবার বাইরে।এই ৬৫ শতাংশ মানুষের মধ্যে ব্যাংক হিসাব আছে অন্তত ২৮ দশমিক ৮ শতাংশ মানুষের।
এমএফএস হিসাবধারী মানুষ ৪৪ দশমিক ৭ শতাংশ। তবে অনেকের ব্যাংক ও এমএফএস দুই ধরনের হিসাবই রয়েছে। ২০২৫ সালের ২৬ জানুয়ারি থেকে ২৪ মার্চ পর্যন্ত সময়ে পরিচালিত এ জরিপে দেশের প্রায় ৭ হাজার খানা থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।‘বাংলাদেশ ন্যাশনাল ফিন্যান্সিয়াল ইনক্লুশন সার্ভে ২০২৫’ শীর্ষক এ জরিপ পরিচালনা করে বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড)।
আজ বুধবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে জরিপের ফলাফল ও নীতিগত সুপারিশ তুলে ধরেন সংস্থাটির চেয়ারম্যান আবদুর রাজ্জাক।
সূত্র: প্রথম আলো
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গোপালগঞ্জ, ফরিদপুরের ভাঙ্গা, নড়াইল, পিরোজপুর—এই দিকের মহাসড়কের পার্শ্ববর্তী ভূখণ্ডগুলো যে বাংলাদেশের ভূখণ্ড, এখানে যে কোনো সরকার বা অভিভাবক আছে, তা মনে হচ্ছে না।আজ বুধবার সকালে জামায়াতের আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক হয়।
পরে দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নির্বাহী পরিষদের মূল্যায়ন জানান গোলাম পরওয়ার।‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আছে’—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এই বক্তব্যের সমালোচনা করে সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, জামায়াতের নির্বাহী পরিষদ মনে করে, জনগণের জানমালের নিরাপত্তা ও সরকারের স্থাপনাগুলো রক্ষায় বর্তমান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করতে পারছে না।
তিনি বলেন, ‘গোপালগঞ্জ, ফরিদপুরের ভাঙ্গা, নড়াইল, পিরোজপুর—এই দিকের এসব মহাসড়কের পার্শ্ববর্তী এই ভূখণ্ডগুলো যে আমাদের রাষ্ট্রের একটা ভূখণ্ড, এখানে যে কোনো সরকার আছে, এর জন্য কোনো অভিভাবক আছে, এটা মনে হচ্ছে না।
সূত্র: প্রথম আলো
রাজধানীর মিরপুর এলাকা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার কাছ থেকে দুই কেজির বেশি গান পাউডার উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, নাশকতার জন্য এগুলো মেহেরপুর থেকে ঢাকায় আনা হয়েছিল রাজধানীর মিরপুরসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতার পরিকল্পনায় মেহেরপুরের সীমান্তবর্তী এলাকা থেকে ঢাকায় আনা হয়েছিল গানপাউডার। পুরো প্রক্রিয়া হোয়াটসঅ্যাপে সমন্বয় করছিলেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা।
এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ২ কেজি ২৯০ গ্রাম গানপাউডার।আজ বুধবার বিকেলে রাজধানীর মিন্টো রোডের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।গ্রেপ্তার তিনজন হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মামুন অর রশীদ (২৭), আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন মুন (৫০) এবং যুবলীগের নেত্রী মেঘলা মিলি (৪১)।সংবাদ সম্মেলনে ডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি সংঘবদ্ধ চক্র নাশকতার পরিকল্পনা করছে বলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে তথ্য পাওয়া যায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন