advertisement

মোহাম্মদপুরে গাঁজাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

মোহাম্মদপুরে গাঁজাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ফটো কার্ড প্রিন্ট
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কমিটির সদস্য মো. গোলাম রব্বানী শামীমকে গ্রেফতার করেছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সম্পাদক নিখিলের মিরপুরের বাসায় হামলা-আগুন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সম্পাদক নিখিলের মিরপুরের বাসায় হামলা-আগুন গোপালগঞ্জ, ফরিদপুরের ভাঙ্গাসহ কিছু এলাকাকে দেশের ভূখণ্ড মনে হচ্ছে না: গোলাম পরওয়ার গোপালগঞ্জ, ফরিদপুরের ভাঙ্গাসহ কিছু এলাকাকে দেশের ভূখণ্ড মনে হচ্ছে না: গোলাম পরওয়ার ঐক্যে ফাটলের সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদী শক্তি: সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটলের সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদী শক্তি: সংসদে বিরোধীদলীয় নেতা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অগ্নিসন্ত্রাস–হামলা কঠোরভাবে দমন করতে হবে: এনসিপি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অগ্নিসন্ত্রাস–হামলা কঠোরভাবে দমন করতে হবে: এনসিপি কুবির বাস লক্ষ্য করে জ্বলন্ত টায়ার নিক্ষেপ, বড় দুর্ঘটনা থেকে রক্ষা কুবির বাস লক্ষ্য করে জ্বলন্ত টায়ার নিক্ষেপ, বড় দুর্ঘটনা থেকে রক্ষা
advertisement

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সম্পাদক নিখিলের মিরপুরের বাসায় হামলা-আগুন

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সম্পাদক নিখিলের মিরপুরের বাসায় হামলা-আগুন
রাজধানীর মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের বাসায় হামলা চালিয়েছেন বিক্ষুব্ধরা। এ সময় বাসার ভেতরে থাকা আসবাবপত্র ভাঙচুর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আর্থিক অন্তর্ভুক্তিতে ৬৫ শতাংশ মানুষ, সবচেয়ে পিছিয়ে সিলেট, এগিয়ে ঢাকা

আর্থিক অন্তর্ভুক্তিতে ৬৫ শতাংশ মানুষ, সবচেয়ে পিছিয়ে সিলেট, এগিয়ে ঢাকা
‘বাংলাদেশ ন্যাশনাল ফিন্যান্সিয়াল ইনক্লুশন সার্ভে ২০২৫’ শীর্ষক এ জরিপ পরিচালনা করে বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড)। আজ বুধবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে জরিপের ফলাফল ও নীতিগত সুপারিশ তুলে ধরেন সংস্থাটির চেয়ারম্যান আবদুর রাজ্জাক। বাংলাদেশ ব্যাংক ও র্যাপিড যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে

দেশের প্রায় ৬৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ এখন আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় এসেছেন। তাঁদের অন্তত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল আর্থিক সেবা (এমএফএস), ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান, বিমা কিংবা পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের কোনো না কোনোটিতে অন্তত একটি হিসাব রয়েছে। তবে এখনো দেশের ৩৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ এসব আর্থিক সেবার বাইরে।এই ৬৫ শতাংশ মানুষের মধ্যে ব্যাংক হিসাব আছে অন্তত ২৮ দশমিক ৮ শতাংশ মানুষের।

এমএফএস হিসাবধারী মানুষ ৪৪ দশমিক ৭ শতাংশ। তবে অনেকের ব্যাংক ও এমএফএস দুই ধরনের হিসাবই রয়েছে। ২০২৫ সালের ২৬ জানুয়ারি থেকে ২৪ মার্চ পর্যন্ত সময়ে পরিচালিত এ জরিপে দেশের প্রায় ৭ হাজার খানা থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।‘বাংলাদেশ ন্যাশনাল ফিন্যান্সিয়াল ইনক্লুশন সার্ভে ২০২৫’ শীর্ষক এ জরিপ পরিচালনা করে বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড)।

আজ বুধবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে জরিপের ফলাফল ও নীতিগত সুপারিশ তুলে ধরেন সংস্থাটির চেয়ারম্যান আবদুর রাজ্জাক।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গোপালগঞ্জ, ফরিদপুরের ভাঙ্গাসহ কিছু এলাকাকে দেশের ভূখণ্ড মনে হচ্ছে না: গোলাম পরওয়ার

গোপালগঞ্জ, ফরিদপুরের ভাঙ্গাসহ কিছু এলাকাকে দেশের ভূখণ্ড মনে হচ্ছে না: গোলাম পরওয়ার
সংবাদ সম্মেলনে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নির্বাহী পরিষদের মূল্যায়ন জানান গোলাম পরওয়ার। ১৮ নভেম্বর

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গোপালগঞ্জ, ফরিদপুরের ভাঙ্গা, নড়াইল, পিরোজপুর—এই দিকের মহাসড়কের পার্শ্ববর্তী ভূখণ্ডগুলো যে বাংলাদেশের ভূখণ্ড, এখানে যে কোনো সরকার বা অভিভাবক আছে, তা মনে হচ্ছে না।আজ বুধবার সকালে জামায়াতের আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক হয়।

পরে দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নির্বাহী পরিষদের মূল্যায়ন জানান গোলাম পরওয়ার।‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আছে’—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এই বক্তব্যের সমালোচনা করে সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, জামায়াতের নির্বাহী পরিষদ মনে করে, জনগণের জানমালের নিরাপত্তা ও সরকারের স্থাপনাগুলো রক্ষায় বর্তমান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করতে পারছে না।

তিনি বলেন, ‘গোপালগঞ্জ, ফরিদপুরের ভাঙ্গা, নড়াইল, পিরোজপুর—এই দিকের এসব মহাসড়কের পার্শ্ববর্তী এই ভূখণ্ডগুলো যে আমাদের রাষ্ট্রের একটা ভূখণ্ড, এখানে যে কোনো সরকার আছে, এর জন্য কোনো অভিভাবক আছে, এটা মনে হচ্ছে না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন