advertisement

অপশক্তি গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার

অপশক্তি গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
ফটো কার্ড প্রিন্ট

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করতে একটি অপশক্তি গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে। দলমত–নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে প্রতিহত করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।আজ বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনীতে স্পিকার এ আহ্বান জানান। ৯ নভেম্বর এ অধিবেশন শুরু হয়েছিল।

৮ কার্যদিবসের অধিবেশনটি আজ শেষ হয়।অধিবেশনের সমাপনী ঘোষণার আগে সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমি অত্যন্ত গভীর দুঃখের সঙ্গে লক্ষ করেছি, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে, দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে।

জনগণের নির্বাচিত প্রতিনিধিরূপে আপনারা দলমত–নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করবেন এবং নাগরিকদের নিরাপত্তা বিধান করবেন—এই মর্মে আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি।’স্পিকার বলেন, অধিবেশনের শেষ দিনে সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার উদ্দীপনমূলক বক্তব্যে দেশের প্রতিটি নাগরিক আজ অনুপ্রাণিত হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কুবির বাস লক্ষ্য করে জ্বলন্ত টায়ার নিক্ষেপ, বড় দুর্ঘটনা থেকে রক্ষা কুবির বাস লক্ষ্য করে জ্বলন্ত টায়ার নিক্ষেপ, বড় দুর্ঘটনা থেকে রক্ষা নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের হামলা, দুই নেতা নিহত নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের হামলা, দুই নেতা নিহত মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ-বাস ভাঙচুর, আটক ২ মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ-বাস ভাঙচুর, আটক ২ রাজধানীতে যানবাহনের গতি ৪ থেকে বেড়ে ১১ কিলোমিটার হয়েছে: প্রধানমন্ত্রী রাজধানীতে যানবাহনের গতি ৪ থেকে বেড়ে ১১ কিলোমিটার হয়েছে: প্রধানমন্ত্রী বেগম জিয়ার উপহার দেওয়া ইবির সেই বাসের নিলাম বাতিল বেগম জিয়ার উপহার দেওয়া ইবির সেই বাসের নিলাম বাতিল
advertisement

কুবির বাস লক্ষ্য করে জ্বলন্ত টায়ার নিক্ষেপ, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

কুবির বাস লক্ষ্য করে জ্বলন্ত টায়ার নিক্ষেপ, বড় দুর্ঘটনা থেকে রক্ষা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একটি বাস লক্ষ্য করে আগুনসহ টায়ার নিক্ষেপের অভিযোগ উঠেছে। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন শিক্ষার্থীরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের হামলা, দুই নেতা নিহত

নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের হামলা, দুই নেতা নিহত
নড়াইলের কালিয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের আওয়ামী লীগ বিরোধী মিছিলে হামলা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এতে বিএনপির দুই নেতা নিহত হয়েছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শেষ দিনে হারের শঙ্কা নিয়েই নামতে হবে বাংলাদেশকে

শেষ দিনে হারের শঙ্কা নিয়েই নামতে হবে বাংলাদেশকে
আউট হয়ে ড্রেসিংরুমে ফিরছেন হৃদয়

জোহানেসবার্গ টেস্টের ভবিষ্যৎটা যেন দেখাই যাচ্ছে। বাংলাদেশ ব্যাট হাতে অবিশ্বাস্য কিছু করে ফেলতে পারলে ম্যাচ ড্র হতে পারে, নয়তো হার একরকম অবশ্যম্ভাবী। সেটি যে ইনিংস ব্যবধানে হবে না, সে নিশ্চয়তাও দেওয়া যাচ্ছে না।

বৃষ্টি আর আলোকস্বল্পতায় গতকাল চতুর্থ দিনের খেলা ঘণ্টাখানেক আগে শেষ হয়ে যাওয়ার পর আজ পঞ্চম ও শেষ দিনে ইনিংস হার এড়াতেই ৫ উইকেট হাতে থাকা বাংলাদেশের দরকার আরও ৫৭ রান।গতকাল চতুর্থ দিনের শুরুতেও বাংলাদেশের সামনে দক্ষিণ আফ্রিকার লিড অল্পতে আটকে রাখার সুযোগ ছিল। শেষ বেলায় ৫ ওভারের ভেতর ৩ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। গতকাল সকাল সকাল বাকি ৩ উইকেট ফেলে দিতে পারলেই ভালো অবস্থানে চলে যেত বাংলাদেশ।

কিন্তু বোলাররা সেটি করতে করতে আরও ১৭১ রান যোগ করে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থেমেছে ৫৫৭ রানে, লিড হয়ে যায় ১৫৭ রানের।বেশির ভাগ রানই এসেছে ১০ ও ১১ নম্বর ব্যাটসম্যান কাগিসো রাবাদা আর ডেন পেটারসনের ব্যাট থেকে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন