advertisement

রাজধানীতে যানবাহনের গতি ৪ থেকে বেড়ে ১১ কিলোমিটার হয়েছে: প্রধানমন্ত্রী

রাজধানীতে যানবাহনের গতি ৪ থেকে বেড়ে ১১ কিলোমিটার হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৮ নভেম্বর
ফটো কার্ড প্রিন্ট

রাজধানী ঢাকায় ট্রাফিক–ব্যবস্থার উন্নতির কারণে যানবাহনের গতি ঘণ্টায় ৪ কিলোমিটার থেকে বেড়ে প্রায় ১১ কিলোমিটারে দাঁড়িয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর রাজধানীর সড়কগুলোতে ট্রাফিক–ব্যবস্থার উন্নতি করেছে।

ফলে আগের তুলনায় যানজট পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে।আজ বুধবার জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রী বলেন, আগে রাজধানীতে যানবাহনের গতি ছিল মাত্র ঘণ্টায় চার কিলোমিটার।

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক–ব্যবস্থার উন্নতি করেছে, যাতে মানুষ আরও দ্রুত যাতায়াত করতে পারে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বেগম জিয়ার উপহার দেওয়া ইবির সেই বাসের নিলাম বাতিল বেগম জিয়ার উপহার দেওয়া ইবির সেই বাসের নিলাম বাতিল বৃহস্পতিবার লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী বৃহস্পতিবার লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী গোলাপি পূর্ণিমায় নয়ন ভরে যায়! গোলাপি পূর্ণিমায় নয়ন ভরে যায়! কারাগার থেকে মুক্তি পেলেন সেই সিফাত আব্দুল্লাহ কারাগার থেকে মুক্তি পেলেন সেই সিফাত আব্দুল্লাহ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৮ নভেম্বর ২০২৬ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৮ নভেম্বর ২০২৬
advertisement

শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ, বললেন শিক্ষামন্ত্রী

শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ, বললেন শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আজ বুধবার জাতীয় সংসদে এ তথ্য জানান।চট্টগ্রাম-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ইতিমধ্যে এ বিষয়ে একটি আদেশ জারি করেছে।

আদেশ অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ বা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

তিনি জানান, এ বিষয়ে নীতিমালা প্রণয়নের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন।শিক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, সাইবার বুলিং প্রতিরোধ এবং শ্রেণিকক্ষে পড়াশোনায় মনোযোগ বাড়ানোর লক্ষ্যে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ অথবা সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে।২০২৭ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি, সরকারের যত নির্দেশনা

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কৃষক দলের নেতার শরীরে ক্ষতচিহ্ন, মৃত্যুর কারণ গুলি না বিস্ফোরণে, নিশ্চিত নয় পুলিশ

কৃষক দলের নেতার শরীরে ক্ষতচিহ্ন, মৃত্যুর কারণ গুলি না বিস্ফোরণে, নিশ্চিত নয় পুলিশ
নিহত রাজু মোল্লা

ফরিদপুরের ভাঙ্গার কৃষক দলের নেতা রাজু মোল্লার মরদেহে ক্ষতচিহ্ন ছিল। তাঁর শরীরের কিছু অংশ ঝলসানো ছিল। তাঁকে লক্ষ্য করে ককটেল ছোড়া হয়েছিল, নাকি গুলি করা হয়েছিল, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।নিহত রাজু মোল্লা (৪০) ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে।

তাঁর স্ত্রী ও দুই ছেলেমেয়ে আছে।গতকাল মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।এ সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু বলেন, ‘রাজু কীভাবে মারা গেছেন, তা ডাক্তাররাই ভালো বলতে পারবেন।

এটা অ্যাকসিডেন্ট, ককটেল নাকি গুলি, সে ব্যাপারে আমরা নিশ্চিত নই।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সহিংসতা সামাল দেওয়ার পথ কী

সহিংসতা সামাল দেওয়ার পথ কী

আলোচক:জালালউদ্দিন শিকদারশিক্ষক ও গবেষক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সঞ্চালক:এ কে এম জাকারিয়া

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন