advertisement

সহিংসতা সামাল দেওয়ার পথ কী

সহিংসতা সামাল দেওয়ার পথ কী
ফটো কার্ড প্রিন্ট

আলোচক:জালালউদ্দিন শিকদারশিক্ষক ও গবেষক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সঞ্চালক:এ কে এম জাকারিয়া

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কৃষক দলের নেতার শরীরে ক্ষতচিহ্ন, মৃত্যুর কারণ গুলি না বিস্ফোরণে, নিশ্চিত নয় পুলিশ কৃষক দলের নেতার শরীরে ক্ষতচিহ্ন, মৃত্যুর কারণ গুলি না বিস্ফোরণে, নিশ্চিত নয় পুলিশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে আগের সিদ্ধান্ত বাতিল করল ইউজিসি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে আগের সিদ্ধান্ত বাতিল করল ইউজিসি আবারও পুকুরে কুমির, পানি সেচে উদ্ধারের চেষ্টা আবারও পুকুরে কুমির, পানি সেচে উদ্ধারের চেষ্টা আবারও পুকুরে কুমির, পানি সেচে উদ্ধারের চেষ্টা আবারও পুকুরে কুমির, পানি সেচে উদ্ধারের চেষ্টা তিন কর্মকর্তাকে মারধর করে প্রক্টর কার্যালয়ে নিল ছাত্রদল, পরে পুলিশে সোপর্দ তিন কর্মকর্তাকে মারধর করে প্রক্টর কার্যালয়ে নিল ছাত্রদল, পরে পুলিশে সোপর্দ
advertisement

শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ, বললেন শিক্ষামন্ত্রী

শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ, বললেন শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আজ বুধবার জাতীয় সংসদে এ তথ্য জানান।চট্টগ্রাম-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ইতিমধ্যে এ বিষয়ে একটি আদেশ জারি করেছে।

আদেশ অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ বা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

তিনি জানান, এ বিষয়ে নীতিমালা প্রণয়নের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন।শিক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, সাইবার বুলিং প্রতিরোধ এবং শ্রেণিকক্ষে পড়াশোনায় মনোযোগ বাড়ানোর লক্ষ্যে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ অথবা সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে।২০২৭ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি, সরকারের যত নির্দেশনা

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কৃষক দলের নেতার শরীরে ক্ষতচিহ্ন, মৃত্যুর কারণ গুলি না বিস্ফোরণে, নিশ্চিত নয় পুলিশ

কৃষক দলের নেতার শরীরে ক্ষতচিহ্ন, মৃত্যুর কারণ গুলি না বিস্ফোরণে, নিশ্চিত নয় পুলিশ
নিহত রাজু মোল্লা

ফরিদপুরের ভাঙ্গার কৃষক দলের নেতা রাজু মোল্লার মরদেহে ক্ষতচিহ্ন ছিল। তাঁর শরীরের কিছু অংশ ঝলসানো ছিল। তাঁকে লক্ষ্য করে ককটেল ছোড়া হয়েছিল, নাকি গুলি করা হয়েছিল, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।নিহত রাজু মোল্লা (৪০) ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে।

তাঁর স্ত্রী ও দুই ছেলেমেয়ে আছে।গতকাল মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।এ সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু বলেন, ‘রাজু কীভাবে মারা গেছেন, তা ডাক্তাররাই ভালো বলতে পারবেন।

এটা অ্যাকসিডেন্ট, ককটেল নাকি গুলি, সে ব্যাপারে আমরা নিশ্চিত নই।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে আগের সিদ্ধান্ত বাতিল করল ইউজিসি

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে আগের সিদ্ধান্ত বাতিল করল ইউজিসি
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)

৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষের সঙ্গে সভা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জানিয়েছিল, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম আগামী জানুয়ারি থেকে শুরু হবে। আর ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারি থেকে আয়োজনের পরিকল্পনার কথা বলা হয়েছিল।

তখন পর্যন্ত যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, সেসব প্রতিষ্ঠানকেও জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে ঘোষিত সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছিল।তবে আজ বুধবার সভা করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে ৯ নভেম্বরের সিদ্ধান্ত বাতিল করল উচ্চশিক্ষা দেখভালের দায়িত্বে থাকা সংস্থাটি।

আজকের সিদ্ধান্ত হলো নিজস্ব আইন অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো।ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদের সভাপতিত্বে সন্ধ্যায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম পরিচালনা–সংক্রান্ত বিশেষ সভাটি অনুষ্ঠিত হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন