বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তিন কর্মকর্তাকে মারধর করে প্রক্টর কার্যালয়ে নিয়ে যান ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিনকেও টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নেওয়ার চেষ্টা করা হয়।
একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।এদিকে ওই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী ক্যাম্পাসের অফিস ছেড়ে চলে যান। পরে কয়েকটি কার্যালয় ভাঙচুর করা হয়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। আজ বুধবার দুপুরে এসব ঘটনা ঘটে।আজ বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর থেকে তিন কর্মকর্তাকে ধরে নিয়ে প্রক্টর কার্যালয়ে সোপর্দ করেন ছাত্রদলের ওই নেতা-কর্মীরা।
এ সময় আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিয়ে তাঁরা ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।প্রক্টর কার্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীরা যাঁদের প্রক্টর অফিসে সোপর্দ করেছেন, তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুর, উপপরিচালক আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান এবং রেজিস্ট্রার দপ্তরের অফিস সহায়ক আরিফ হোসেন।এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিনকেও টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।
সূত্র: প্রথম আলো

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে গাছ ফেলে নাশকতার চেষ্টা দুর্বৃত্তদের
পুতিন-সি-ট্রাম্পের বৈঠকের আগে এশিয়ায় সামরিক উড়োজাহাজ মোতায়েন করে কী বার্তা দিচ্ছে রা...
তৃতীয় অপশক্তি সবকিছু তছনছ করে দিতে চাচ্ছে: সংসদে জামায়াত আমির
তৃতীয় অপশক্তি সবকিছু তছনছ করে দিতে চাচ্ছে: সংসদে জামায়াত আমির
প্যাকেটজাত খাবারের সতর্কবার্তা: তরুণদের জানার অধিকার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন