মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আজ বুধবার জাতীয় সংসদে এ তথ্য জানান।চট্টগ্রাম-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ইতিমধ্যে এ বিষয়ে একটি আদেশ জারি করেছে।
আদেশ অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ বা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
তিনি জানান, এ বিষয়ে নীতিমালা প্রণয়নের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন।শিক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, সাইবার বুলিং প্রতিরোধ এবং শ্রেণিকক্ষে পড়াশোনায় মনোযোগ বাড়ানোর লক্ষ্যে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ অথবা সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে।২০২৭ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি, সরকারের যত নির্দেশনা
সূত্র: প্রথম আলো

হেনস্তার অভিযোগ, পদত্যাগের সিদ্ধান্ত জবির বাংলা বিভাগের চেয়ারম্যানের
কুইন্স কমনওয়েলথ রাইটিং প্রতিযোগিতায় সোনা জিতলেন আয়ানা হাসান
বুয়েট ভর্তি পরীক্ষা পিছিয়ে ফেব্রুয়ারিতে
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ
ট্রাম্পের নতুন ভিসানীতিতে আদালতের ‘না’, বিদেশি শিক্ষার্থীদের স্বস্তি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন