সাতক্ষীরার ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি ও মানুষের জীবনসংগ্রামের গল্প উঠে এল পুঁথির ছন্দে। কখনো কৃষি, কখনো সুন্দরবন, আবার কখনো মৎস্যসম্পদ ও প্রবাসীদের অবদানের কথা। ছন্দের তালে তালে দর্শকদের করতালি আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
পুঁথিপাঠের পাশাপাশি গান, নাচ, কবিতা আবৃত্তি ও সামাজিক সচেতনতামূলক নাটিকার মধ্য দিয়ে উদ্যাপিত হলো প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।১৪ নভেম্বর বিকেলে সাতক্ষীরা শহরের শহীদ নাজমুল সরণির মিনি মার্কেটের পাশে বনবিবি রেস্তোরাঁর খোলা চত্বরে এ আয়োজন করে সাতক্ষীরা বন্ধুসভা। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সাতক্ষীরা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দীন।
তিনি উপস্থিত অতিথি, বন্ধুসভার সদস্য, পাঠক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানান।অনুষ্ঠানে বক্তব্য দেন কবি ও সম্পাদক সুলতান মাহমুদ রতন, ছড়াকার আহমেদ সাব্বির, সাতক্ষীরা বন্ধুসভার উপদেষ্টা লেখক স ম তুহিন ও জাহিদা জাহান মৌ।
সূত্র: প্রথম আলো

সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় হবে ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ
ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে পশ্চিমা নিষেধাজ্ঞার কড়া সমালোচনা সি-পুতিনের
প্রথম আলো কার্যালয়ে রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা
রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা বললেন, বাংলাদেশের মানুষের সঙ্গে পর্তুগিজদের অনেক মিল রয়ে...
আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তুলে দাঁড়ানোর আগেই বিষদাঁত ভেঙে দেবে জনগণ: প্রধানম...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন