বাংলাদেশ ও পর্তুগালের মানুষের জীবনযাপন, সংস্কৃতি ও মূল্যবোধের মধ্যে অনেক মিল রয়েছে। দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানো গেলে একে অপরের কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ তৈরি হবে।
বিশেষ করে বাংলাদেশের মানুষের যোগ্যতা ও দক্ষতা সম্পর্কে ইউরোপের দেশগুলোকে আরও বেশি জানার প্রয়োজন রয়েছে।আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন পর্তুগালের ব্রাগানজা রাজপরিবারের সদস্য রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা। তাঁর সঙ্গে ছিলেন স্বামী দুয়ার্তে মারিয়া।
তাঁদের স্বাগত জানান প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।লন্ডন টি এক্সচেঞ্জের উদ্যোগে বাংলাদেশ সফরে এসেছেন পর্তুগালের রাজপরিবারের এই সদস্যরা।
সূত্র: প্রথম আলো

সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় হবে ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ
ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে পশ্চিমা নিষেধাজ্ঞার কড়া সমালোচনা সি-পুতিনের
পুঁথিপাঠ আর নাটিকায় সাতক্ষীরায় প্রথম আলোর ২৮ বছর উদ্যাপন
প্রথম আলো কার্যালয়ে রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা
আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তুলে দাঁড়ানোর আগেই বিষদাঁত ভেঙে দেবে জনগণ: প্রধানম...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন