advertisement

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ
রাজধানীর উত্তরার বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে নিয়ে যাচ্ছে পুলিশ। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে
ফটো কার্ড প্রিন্ট

রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গভীর রাতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ।বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে উত্তরার ওই বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়েছে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।ওসি খালিদ মনসুর বলেন, উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে আটক করা হয়েছে।

তিনি সেখানে পরিবার নিয়ে বসবাস করছিলেন।নুরুল ইসলাম নাহিদকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, উনার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের হত্যাকাণ্ডের একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।রাজধানীর উত্তরার বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে নিয়ে যাচ্ছে পুলিশ।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকেনুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে মো. নুরুল আফছার সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে মো. নুরুল আফছার নাশকতাকারীদের ‘টার্গেট’ এখন রাষ্ট্রীয় স্থাপনা নাশকতাকারীদের ‘টার্গেট’ এখন রাষ্ট্রীয় স্থাপনা ট্রাইব্যুনাল সাজা দেওয়ায় গোপালগঞ্জ-গাজীপুরে আন্দোলন হলেও গুলি করা হয় না: প্রসিকিউটর ট্রাইব্যুনাল সাজা দেওয়ায় গোপালগঞ্জ-গাজীপুরে আন্দোলন হলেও গুলি করা হয় না: প্রসিকিউটর থ্যালাসেমিয়া রোগীদের সহায়তার লক্ষ্যে রেনাটার রক্তদান কর্মসূচি থ্যালাসেমিয়া রোগীদের সহায়তার লক্ষ্যে রেনাটার রক্তদান কর্মসূচি বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল পাস, ক্রয় প্রক্রিয়ায় ই-জিপি আবশ্যক নয় বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল পাস, ক্রয় প্রক্রিয়ায় ই-জিপি আবশ্যক নয়
advertisement

চট্টগ্রাম বন্দর ও কমলাপুরে বাড়তি স্টোররেন্ট আদায় স্থগিতের মেয়াদ বাড়ল

চট্টগ্রাম বন্দর ও কমলাপুরে বাড়তি স্টোররেন্ট আদায় স্থগিতের মেয়াদ বাড়ল
চট্টগ্রাম বন্দর ও ঢাকার কমলাপুর আইসিডিতে আমদানি করা পূর্ণ কনটেইনারের (এফসিএল) ওপর চারগুণ হারে স্টোররেন্ট আদায় স্থগিতের মেয়াদ আরও তিন মাস...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকের আগে থেকে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে মো. নুরুল আফছার

সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে মো. নুরুল আফছার
নুরুল আফছার

সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে যোগ দিয়েছেন মো. নুরুল আফছার। তিনি বর্তমানে ইলেক্ট্রো মার্ট লিমিটেড এবং ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন। ৩৩ বছরের দীর্ঘ ব্যবসায়িক যাত্রায় মো. নুরুল আফছার নিজ উদ্যোগ ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলা ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সদস্য।ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতি হিসেবে নুরুল আফছার সিঙ্গাপুর, নেপাল, শ্রীলঙ্কা, কম্বোডিয়া ও যুক্তরাজ্যে বহু আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন।

এর মধ্যে এশিয়া প্যাসিফিক এন্টাপ্রেনিউর অ্যাওয়ার্ডে ‘বেস্ট এন্টারপ্রেনার’ এবং কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে ‘কমনওয়েলথ টপ ১০০ সিইও’ সম্মাননা উল্লেখযোগ্য।ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রাখতে স্বনামধন্য বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থার সদস্যও নুরুল আফছার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন