advertisement

ঢাকায় ধোনির ব্যাটে ‘ঝটকা’ দেখেছিলেন টেন্ডুলকার

ঢাকায় ধোনির ব্যাটে ‘ঝটকা’ দেখেছিলেন টেন্ডুলকার
ছবিটি মহেন্দ্র সিং ধোনির ক্যারিয়ারের প্রথম দিকের। ২০০৫ সালের বিশাখাপট্টনমে এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন ১৪৮ রানের ইনিংস
ফটো কার্ড প্রিন্ট

ব্যাটে বল লাগার পর একটা ঝটকা। মুহূর্তেই বল ছুটে যায় সীমানার বাইরে।মহেন্দ্র সিং ধোনির ব্যাটিংয়ের কথা ভাবলে এমন দৃশ্যই চোখে ভাসার কথা। ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ঢাকায় ধোনির ব্যাটিং দেখে শচীন টেন্ডুলকারেরও তা-ই মনে হয়েছিল। এতটাই যে পাশে থাকা ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে বলেছিলেন, ‘দাদা, ছেলেটার হাতে একটা বিশেষ ঝটকা আছে।

ব্যাট চালানোর সময় যেভাবে বল মারে, দেখার মতো।’প্রায় ২২ বছর আগের সেই বাংলাদেশ সফরই ছিল ভারতের হয়ে ধোনির প্রথম আন্তর্জাতিক সফর। শুরুটা অবশ্য সুখকর ছিল না। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে অভিষেক হয়েছিল চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে, ২৩ ডিসেম্বর।আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ রফিকের বলে রান নিতে গিয়েছিলেন। ফাইন লেগ থেকে তাপস বৈশ্যের থ্রো ধরে স্টাম্প ভেঙে দেন উইকেটকিপার খালেদ মাসুদ।

প্রথম বলেই শূন্য রানে রানআউট।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ব্যাটসম্যান লিটন চমৎকার, কিপার লিটন বিস্ময়কর ব্যাটসম্যান লিটন চমৎকার, কিপার লিটন বিস্ময়কর আজ টিভিতে যা দেখবেন (১৯ নভেম্বর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (১৯ নভেম্বর ২০২৬) সাফ আয়োজনে তৃপ্তি, মাঠের খেলায় বাংলাদেশের প্রাপ্তি কী সাফ আয়োজনে তৃপ্তি, মাঠের খেলায় বাংলাদেশের প্রাপ্তি কী শেষ দিনে হারের শঙ্কা নিয়েই নামতে হবে বাংলাদেশকে শেষ দিনে হারের শঙ্কা নিয়েই নামতে হবে বাংলাদেশকে ওয়ানডেতে এমন দুর্দিন আগে দেখেনি অস্ট্রেলিয়া ওয়ানডেতে এমন দুর্দিন আগে দেখেনি অস্ট্রেলিয়া
advertisement

২৪ কোটি মানুষকে জিম্মি রাখতে পারে না ভারত: জাতিসংঘে পাকিস্তান

সিন্ধু পানি বণ্টন চুক্তি (আইডব্লিউটি) একতরফাভাবে স্থগিত রাখার ভারতের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটি বলেছে, অভিন্ন পানিসম্পদকে রাজনৈতিক চাপ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানোর অভিযোগ

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানোর অভিযোগ
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়ে তথ্য লুকানোর অভিযোগ উঠেছে

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়ের প্রকৃত তথ্য গোপন করে রাজস্ব ফাঁকির অভিযোগ সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী, বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান দ্রুতগতির উড়ালসড়কটি দিয়ে চলাচল করা প্রকৃত যানবাহনের চেয়ে কম সংখ্যা দেখাচ্ছে।

পাশাপাশি অনুমোদন ছাড়া টোল আদায়ের দায়িত্ব তৃতীয় পক্ষকে দেওয়া, বাংলাদেশি কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুতসহ পদাবনতি করার অভিযোগও রয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে গত ৩ সেপ্টেম্বর সেতু বিভাগে একটি প্রতিবেদন দিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।

তবে অভিযোগ অস্বীকার করলেও সেতু বিভাগ জানিয়েছে, টোল আদায় পর্যবেক্ষণে আলাদা ব্যবস্থা নেওয়া হবে।সরেজমিন দেখা গেছে, ব্যস্ত সময়ে টোল বুথের পাশাপাশি বিভিন্ন লেনে কর্মীরা হাতে টিকিট নিয়ে দাঁড়িয়ে থাকেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জোয়ারে ডুবে, ভাটায় জেগে ওঠা নীল পানির দ্বীপ নিয়ে হঠাৎ উদ্বেগ কেন

জোয়ারে ডুবে, ভাটায় জেগে ওঠা নীল পানির দ্বীপ নিয়ে হঠাৎ উদ্বেগ কেন
জোয়ারের পানিতে ডুবে যায় পাথুরে দ্বীপটি। ভাটার সময় আবার জেগে ওঠে

বঙ্গোপসাগরের বুকে জোয়ারের পানিতে ডুবে যায় পাথুরে দ্বীপটি। ভাটার সময় আবার জেগে ওঠে। সেন্ট মার্টিনের পশ্চিম সৈকতের এই দ্বীপটির স্থানীয় নাম ‘দারুচিনি দ্বীপ’। কয়েক দিন ধরে পর্যটকদের নতুন আকর্ষণ হয়ে উঠেছে এটি। প্রতিদিন ৩০টির বেশি স্পিডবোটে ৫০০ থেকে ৬০০ পর্যটক সেখানে যাতায়াত করছেন। অথচ দ্বীপটিতে যাত্রী পারাপারে সব ধরনের নৌযানের চলাচল নিষিদ্ধ। স্পিডবোটগুলোতে নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, এমনকি লাইফ জ্যাকেটও।

ফলে পর্যটকদের জীবনের ঝুঁকির পাশাপাশি দ্বীপটির জীববৈচিত্র্য নিয়েও উদ্বেগ বাড়ছে।পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের তথ্য অনুযায়ী, গত তিন দিনে অন্তত দুই হাজার পর্যটক ঝুঁকি নিয়ে দারুচিনি দ্বীপে গেছেন। তাঁদের অনেকে ফেরার সময় প্রবাল, শামুক-ঝিনুক ও কড়ই সংগ্রহ করে নিয়ে আসছেন।

এতে দ্বীপটির সামুদ্রিক জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।সেন্ট মার্টিনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন পাথুরে এই দ্বীপটি জোয়ারের সময় সাগরের পানিতে ডুবে থাকে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন